Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঞ্জিপাড়া পঞ্চায়েতের প্রধানকে গুলি ছুঁড়ে খুন দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুর: পাঞ্জিপাড়াতে গুলিবিদ্ধ হয়ে প্রধানের মৃত্যু হয়।উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের ঘটনা।দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো পঞ্চায়েত প্রধানের।নিহত পঞ্চায়েত প্রধানের নাম মহম্মদ রাহি। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের কলোনি মোড় জাতীয় সড়কের ওপর। জানা গেছে ,এদিন দুপুরে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় দুজন দুষ্কৃতী বাইক করে এসে গুলি করে পালিয়ে যায়।

এরপর তাকে উদ্ধার করে কিশানগঞ্জ মেডিকেলে(Kishanganj Medical) নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। অন্যদিকে তৃণমূল কর্মীরা উত্তেজিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে।

এর ফলে জাতীয় সড়কে(National High way) যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। এরপর জানা যায়, আহত ওই প্রধানকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার সময়ই রাস্তাতেই মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পেশাদার খুনিরাই এই কান্ড ঘটিয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে নার্সিংহোম থেকে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00