Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জগদ্দলের গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অজ্ঞাত পরিচয় গৃহবধুর মৃত্যুর ঘটনার কিনারা করলো জগদ্দল থানার (Jagatdal P.S.)পুলিশ। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার রেল স্টেশন থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় গৃহবধুর পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো।সেই মহিলার পরিচয় খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গৃহবধূর বাড়ি শ্যামনগর নিমতলা ঘাট […]

পাঞ্জিপাড়া পঞ্চায়েতের প্রধানকে গুলি ছুঁড়ে খুন দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি,উত্তর দিনাজপুর: পাঞ্জিপাড়াতে গুলিবিদ্ধ হয়ে প্রধানের মৃত্যু হয়।উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া পঞ্চায়েতের ঘটনা।দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো পঞ্চায়েত প্রধানের।নিহত পঞ্চায়েত প্রধানের নাম মহম্মদ রাহি। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের কলোনি মোড় জাতীয় সড়কের ওপর। জানা গেছে ,এদিন দুপুরে পঞ্চায়েত থেকে বেরোনোর সময় দুজন দুষ্কৃতী বাইক করে এসে গুলি করে পালিয়ে যায়। […]

স্পেন ছাড়ার আগেই মমতাকে শুভেচ্ছা কাতালোনিয়ার প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিনিধি: স্পেন ছেড়ে দুবাইয়ে রওনা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্ট পেরে আরাগোনেস আই গার্সিয়া। শুধু তাই নয়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকও করলেন তিনি। ওই বৈঠকে মোটরগাড়ি উৎপাদন, পরিবেশ, পর্যটন, তথ্যপ্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে বাংলায় বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে দু’পক্ষের। মউ স্বাক্ষরিত না হলেও কাতোলোনিয়া সরকারের […]

বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবলারদের

নিজস্ব প্রতিনিধি: দেশের হয়ে আর না না খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মহিলা ফুটবল দলের সদস্যরা। বুধবার স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘ সাত ঘন্টার বৈঠক শেষে ফের দেশের জার্সি গায়ে মাঠে নামতে রাজি হয়েছেন জেনি হারমোসোরা। যদিও দেশের হয়ে খেলতে অস্বীকার করার জন্য তাঁদের কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে […]

ঝাড়খণ্ড সীমান্তে গরু -মহিষ পাচার চক্রকে ধরল জামবনি থানা, ধৃত ১১

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: বুধবার ভোর রাতে ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তে গরু ও মোষ পাচার করার সময় হাতেনাতে একটি চক্রকে পাকড়াও করল ঝাড়গ্রাম জেলার জামবনি থানার পুলিশ। বুধবার ভোররাতে গাড়িতে করে ঝাড়খণ্ড(Jharkhand) হয়ে গরু এবং মোষগুলিকে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকায় নজরদারি শুরু করে। এই ঘটনায় ১১ জনকে আটক করেছে জামবনি থানার […]

এডিডিএ’র অগ্নিকাণ্ডের তদন্তে দুর্গাপুরের ফরেনসিক বিভাগ

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করল দুর্গাপুরের ফরেনসিক বিভাগ।পাশাপাশি জনগণের পরিষেবা দিতে এডিডিএ’র পক্ষ থেকে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। এডিডিএ’র কার্যালয় চত্বরে ওই ক্যাম্পে এডিডিএ’র আধিকারিক ও কর্মীরা রয়েছেন। এডিডিএ’তে(ADDA) বিভিন্ন কাজে আসা মানুষজনকে তাঁরা প্রাথমিক পরিষেবা ও অনুসন্ধান দিচ্ছেন। এছাড়াও ভস্মীভূত হয়ে যাওয়া তিনতলায় পরিষ্কার করার কাজ চলছে। […]

ইমরান হাশমির ধর্মীয় বৈষম্যের অভিযোগ মানতে নারাজ ‘সুবিধাবাদী’ শাহরুখ-সলমান

আপনি কেন আমাকে (অনাপত্তি) বাড়ি কেনার সার্টিফিকেট দিচ্ছেন না —আমি কি একজন অপরাধী, না একজন সন্ত্রাসী নাকি আমি বেআইনি কিছু করেছি?

Asian Games 2023: উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হরমনপ্রীত-লভলিনা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২৩ সেপ্টেম্বর চিনের হাংজুতে  এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ভারতের পতাকা বাহক হবেন জাতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। বুধবার রাতে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওসি) পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। চলতি এশিয়ান গেমসে বিভিন্ন বিভাগে ভারতের ৬৫৫ ক্রীড়াবিদ পদক লড়াইয়ে নামছেন। শেফ দ্য মিশনের দায়িত্ব […]

হেফাজতে চেয়ে ব্যর্থ সিবিআই, ১৪ দিনের জেল হাজতে আবু তাহের

নিজস্ব প্রতিনিধি,হলদিয়া : ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃত নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরকে নিজেদের হেফাজতে নিতে ব্যর্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার হলদিয়া আদালতে(Haldia Court) অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আবু তাহেরকে ৩ দিনের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। তবে সেই আবেদন খারিজ হয়েছে বলে আদালত সূত্রে খবর। পরিবর্তে আগামী ১৪ দিনের জন্য জেল […]

বামনগোলাতে ডেঙ্গু দমনে জীবাণু নাশক স্প্রে ছড়াল ব্লক প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,বামনগোলা ও অশোকনগর : দিনের পর দিন মালদা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে চোখ রাখাচ্ছে ডেঙ্গু। এ নিয়ে নড়চড়ে বসলো ব্লক প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে মালদহের বামনগোলা ব্লকের(Bamongola Block) মুদিপুকুর হাসপাতালে ডেঙ্গু (Dengu)প্রতিরোধের জন্য গোটা হাসপাতাল চত্বর ও হাসপাতালের চারপাশের গ্রামে জীবাণু নাশক স্প্রে ছড়ালেন ব্লক প্রশাসন মুদিপুকুর হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন […]

পাঠানের রেকর্ড ভাঙার পথে ‘জওয়ান’, ১৩ দিনে বিশ্বব্যাপী ৯০০ কোটি আয়

যদিও জওয়ান ১১ দিনে ঢুকে পড়েছিল ৮০০ কোটির ক্লাবে। প্রায় প্রতিদিনই জওয়ানের বিশ্বব্যাপী বক্স অফিস সাফল্য সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা।

লোকসভায় পাশ ‘ঐতিহাসিক’ মহিলা সংরক্ষণ বিল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীর্ঘ ২৭ বছর পর কাটল গেড়ো। বুধবার সন্ধ্যায় লোকসভায় পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। দীর্ঘ সাত ঘন্টা ধরে আলোচনা শেষে বিলের উপরে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪টি। বিপক্ষে ভোট পড়েছে দুটি। বিজেপি’র পাশাপাশি বিলের পক্ষে ভোট দিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলিও। যেহেতু মহিলা সংরক্ষণ বিল সংবিধান সংশোধন সংক্রান্ত বিলের […]

‘কানাডার অভিযোগ খুবই গুরুতর’, ট্রুডোর পাশে আমেরিকা

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে নয়াদিল্লি-অটোয়ার ঠাণ্ডা লড়াইয়ে না জড়ালেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ যথেষ্টই গুরুতর বলে জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। শুধু তাই নয়, খলিস্তানি জঙ্গির হত্যাকাণ্ড নিয়ে কানাডা সরকার যে তদন্ত করছে তাতে ভারতের সহযোগিতা করা উচিত বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো […]

সৎ সন্তানকে গলা টিপে খুন করার অভিযোগ বাবার বিরূদ্ধে

নিজস্ব প্রতিনিধি,রায়না: সৎ সন্তানকে গলা টিপে খুন করার অভিযোগে অভিযুক্ত বাবা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ১ নম্বর ব্লকের বাজিতপুর এলাকার নলডাঙ্গা গ্রামে। মৃত শিশুটির নাম গোলু হাজরা। বয়স ৩ বছর ছ মাস।তার বাবা সাহেব হাজরা(Saheb Hazra)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডাঙ্গার সাহেব হাজরার সাথে বিয়ে হয়েছিল চকচন্দন নিবাসী এক মহিলার সঙ্গে। […]

জেলা উপ মুখ্য স্বাস্থ্যআধিকারিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: এক মহিলা স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বহরমপুর( সদর) উপ মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডাঃ রাজীব সান্যালের বিরুদ্ধে। অভিযুক্ত ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে বুধবার বহরমপুর থানা(Baharampur P.S.) এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ওই মহিলা ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে -অভিযোগকারী ওই মহিলা বহরমপুর শহরে স্বাস্থ্য দপ্তরের এএনএম পদে কর্মরত […]

CFL 2023: সুপার সিক্সে মহমেডানের কাছেও হার লাল-হলুদের

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপ ফাইনালে ১০ জনের মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে বুধবার ১০ জনের মহমেডানের কাছে হারল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ফল ২-১। সাদা-কালো ব্রিগেডের হয়ে জোড়া গোল করেছেন ডেভিড লালানসাঙ্গা। আর ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন নন্দকুমার। ম্যাচ শেষে মাঠের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত […]

World Cup 2023: টিম সাউদিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কিউয়ি কোচ

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবারই কিউই বোলার টিম সাউদির চোট পাওয়া আঙুলে অস্ত্রোপচার হচ্ছে। আর ওই অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে  বিশ্বকাপগামী স্কোয়াডের সঙ্গে ভারতগামী বিমানে তিনি চাপতে পারবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। প্রথম ম্যাচ থেকেই দলের অন্যতম পেসার খেলতে পারবেন বলে মনে করছেন। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। […]

জয়নগরে ক্রেতা সেজে অস্ত্র কারখানার পর্দাফাঁস পুলিশের

নিজস্ব প্রতিনিধি,জয়নগর: মহেশতলা ও মেটিয়াবুরুজের পর এবার অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে(Jaynagar)। অস্ত্র সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম রহমতুল্লা শেখ(Rahamotulla Sk.)। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। ধৃত দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে। এই চক্রে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন […]

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ অন্য কর্মীদের বেতন দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার বনাম রাজ্যপালের নজিরবিহীন সঙ্ঘাতের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল অর্থ দফতর। এখন থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক-সহ অন্য কর্মীদের বেতন সরাসরি দেবে রাজ্য সরকার। এতদিন বিশ্ববিদ্যালয়গুলোকে অনুদান দিত রাজ্য। সেই অনুদান থেকেই অধ্যাপক থেকে শুরু করে বাকি কর্মীদের বেতন দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বৈঠকে […]

দিল্লিতে ধর্নার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। ১০০ দিনের কাজের অর্থ সহ বকেয়া অর্থ না মেটানোর অভিযোগ করে এসেছে রাজ্যের শাসকদল। সেই প্রতিবাদ সুদূর দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাইছে রাজ্য নেতৃত্ব। এই মর্মে আগামী ২ ও ৩ অক্টোবর প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। দিল্লির একাধিক স্থানে ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। তবে মেলেনি অনুমতি। ফলে […]

0:00