নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর : ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তির গোপনাঙ্গের পাশে ভোজালি ঢুকিয়ে খুন করার চেষ্টা অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত অবস্থায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যক্তি। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) নতুন পাড়া এলাকার। আহত ব্যক্তি সাহজেদ মন্ডলের(Sahajed Mandal) অভিযোগ শুক্রবার রাতে তিনি যখন কাজ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই শান্তিপুর থানা এলাকার ওপর এক যুবক যার নাম রিপন শেখ তার পথ আটকায় এবং তাকে খুন করার উদ্দেশ্যে ভোজালি বের করে তার পেটে ঢুকাতে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তা গোপনাঙ্গের পাশে ঢুকে যায়।
সেখানেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। এরপর এলাকাবাসী তার আর্তনাদে ছুটে আসলে অভিযুক্ত রিপন শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর এলাকাবাসীর সহযোগিতায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন হন সাহজেদ মন্ডল। ঘটনায় তার গোপনাঙ্গের পাশে ছটি সেলাই পড়েছে। বর্তমানে তিনি যথেষ্টই অসুস্থ। এই ঘটনায় অভিযুক্ত রিপন শেখ(Ripon Sk.) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সাহজেদ মন্ডল। অভিযুক্তর দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন আক্রান্ত ব্যক্তি।
যদিও ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। রিপনের সঙ্গে আহত ব্যক্তির পুরনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় হত্যার চেষ্টা অভিযোগের দরুন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে শান্তিপুর থানার পুলিশ।আহত ব্যক্তির পাশাপাশি যারা তাকে হাসপাতালে নিয়ে গেছিল ভর্তি করতে সেই প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।পলাতক রিপনকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ