Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল নেতাদের ভিন রাজ্যে বন্দি করে রাখার হুমকি সায়ন্তনের

দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হচ্ছেন সায়ন্তন বসু। তাই গরম গরম কথা বলে খবরের শিরোনামে উঠে আসার চেষ্টা বিজেপি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হচ্ছেন সায়ন্তন বসু। তাই গরম গরম কথা বলে খবরের শিরোনামে উঠে আসার চেষ্টা বিজেপি নেতার। কখনও শীতলকুচি কাণ্ডে তৃণমূল কর্মীদের গুলি করে খুন আবার কখনও বিএসএফদের দিয়ে তৃণমূল নেতাদের মার খাওয়ানো। এবার ভিন রাজ্যে তৃণমূল নেতাদের উপর আক্রমণের হুঁশিয়ারি দিয়ে রাখলেন সায়ন্তন বসু। বুধবার এক মিছিল থেকে তৃণমূল কংগ্রেসকে বেনজির আক্রমণ করেছেন এই বিজেপি নেতা।

তিনি হুমকির সুরে বলেছেন, ‘তৃণমূল নেতারা লিখে রেখে দিন, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে দেব না। হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, নয়তো বাংলাদেশ পালিয়ে যেতে হবে। বিজেপি যেদিন চাইবে, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে পারবেন না। ত্রিপুরা যেতে হলে অসম দিয়ে যেতে হবে, ওখানে জমা করে নেওয়া হবে। অন্য জায়গায় যেতে গেলে ওড়িশায় জমা করে নেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীর পদ আগামী ১৫ বছরের জন্য রিজার্ভ আছে। কোনও ভ্যাকেন্সি নেই। নরেন্দ্রভাই মোদী দেশের প্রধানমন্ত্রী আছেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের প্রধানমন্ত্রী থাকবেন।’

ভোট হোক কিংবা মিটিং-মিছিল রাজ্যের শাসকদলকে হুমকি দেওয়ার দিক দিয়ে এগিয়ে থাকেন সায়ন্তন বসু। এমনকি মাঝে মাঝেই সীমা লঙ্ঘন করে কুকথা রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে বলেন সায়ন্তন। তাই নিজের দলের মধ্যে ‘কলকে’ পান না এই বিজেপি নেতা। তাই ফের বিতর্কিত মন্তব্য করে খবরে ভেসে থাকার চেষ্টা করলেন সায়ন্তন বসু।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00