Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসএফ! হুমকি সায়ন্তনের

বেফাঁস কিংবা বিতর্কিত মন্তব্যে তাঁর জুরি মেলা ভার। ফের প্রকাশ্যে সভায় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে বিজেপি নেতা সায়ন্তন বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: বেফাঁস কিংবা বিতর্কিত মন্তব্যে তাঁর জুরি মেলা ভার। ফের প্রকাশ্যে সভায় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে বিজেপি নেতা সায়ন্তন বসু। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন সায়ন্তন বসু। উত্তর দিনাজপুরের ইটাহারে দুষ্কৃতীদের গুলিতে নিহত বিজেপি কর্মী মিঠুন ঘোষের খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে একটি সভা করেন সায়ন্তন। সেখানেই তিনি বলেন, ‘এখানে আইন শৃঙ্খলার দায়িত্ব শুধু পুলিসের নয়, বিএসএফেরও। জেলা সভাপতিকে বলব বিএসএফের সঙ্গে দেখা করুন, আমরাও কথা বলব। সীমান্ত এলাকায় বিএসএফের পেট্রোলিং বাড়াতে হবে। তৃণমূলের গুন্ডাদের নামের তালিকা তৈরি করে বিএসএফকে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সায়ন্তন এও জানিয়েছেন, ‘৫০ কিলোমিটারের মধ্যে বিএসএফ কেন আসছে জানেন? কারণ এখানে তৃণমূল কর্মীরা চোরাচালান করে। তৃণমূলের গুন্ডারা অসমাজিক কাজ করে। তারা পুলিশের সঙ্গে মিশে গিয়েছে। তাদের শিক্ষা দেওয়ার জন্যই এখানে বিএসএফ আসছে। কালই তৃণমূল গুন্ডাদের নামের তালিকা বিএসএফের কাছে দিয়ে আসুন।’ আর এই মন্তব্যের পড়েই শুরু হয়েছে বিতর্ক। সায়ন্তের মন্তব্যের তীব্র নিন্দা করেছে রাজ্যের শাসকদল।

এই বিষয়ে তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘রাজনৈতিকভাবে সম্পৃর্ণ দেউলিয়া হয়ে গিয়ে বিজেপি ব্যবহার করছে বিএসএফকে। বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়া। তা তারা দিচ্ছেন না কেন? কে তাদের নিষেধ করেছে? যারা ১৫ কিলোমিটারের মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না বলে অভিযোগ ওঠে তা ৫০ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন এই কথাটা আসছে কোথা থেকে? সীমান্ত প্রহরা ভালো বা খারাপ যে ভাবেই দেওয়া হোক না কেন তা দায় তাদেরই। এর সঙ্গে আইনশৃঙ্খলার প্রশ্ন কোথায়? বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সফাল করা জন্য বিএসএফ নাক গলাচ্ছে। এটাই সায়ন্তনের ভাষণ থেকে আরও স্পষ্ট হল। তাছাড়া উনি কুকথার জন্য বিখ্যাত। অনেক কিছু বলেও ভোটে হেরেছেন। এখন এসব কথা বলে প্রচারে ভেসে থাকতে চান।’

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00