Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে জিতে অনুব্রতর সঙ্গে দেখা করতে যাবেন শতাব্দী

Share:

নিজস্ব প্রতিনিধি : চতুর্থবার লোকসভা ভোটে জিতে এবার তিহাড় জেলে যাবেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বুধবার সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। তিহাড়েই গত এক বছরেরও বেশি সময় ধরে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর সঙ্গে দেখা করতেই তিহাড়ে গেলেন বীরভূমের সাংসদ।

এবারে লোকসভা ভোট চলাকালীন বীরভূমে থাকতে পারেননি অনুব্রত। অনুব্রত না থাকলেও বীরভূমে দুর্দান্ত ফল করে তৃণমূল। বীরভূমের দুটি আসনেই জয়লাভ করেছে ঘাসফুল শিবির। শুধু জয়লাভ করাই নয়, বীরভূমে ভোট গ্রহণকে কেন্দ্র করে খুব একটা বেশি অশান্তির ঘটনাও ঘটেনি। ২০০৯ সাল থেকে বীরভূম লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে জিতে আসছেন শতাব্দী রায়। গত লোকসভা ভোটেও অনুব্রতর উপস্থিতিতেই হয়েছে ভোট। শতাব্দীর জেতার পিছনে অনুব্রতর যে হাত ছিল, তা বলার অপেক্ষা। এখন অনুব্রত বীরভূমে নেই। তাই বলে তাঁকে ভুলে যাননি শতাব্দী। সেই কারণে লোকসভা ভোটে জয়লাভের পর তিহাড়ে গিয়ে অনুব্রতর সঙ্গে দেখা করে আসার সিদ্ধান্ত নিয়েছেন শতাব্দী। এদিন ভোটে জয়লাভের পর তারাপীঠের মন্দিরেও পুজো দিতে গিয়েছিলেন তিনি।

এদিন ভোটে জেতার পর বীরভূমের সাংসদ জানান, বীরভূমে ভোট পরবর্তী সময়ে কোনও অসুবিধা হয়নি। কর্মীরা সচেতন ছিলেন। তাঁরা কোনও প্ররোচনায় পা দেননি। রাজনৈতিক মহলের মতে, বীরভূমের রাজনীতিতে একটা সময়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্পর্ক মোটেও ভালো ছিল না শতাব্দীর। অনেক সময়ই অনুব্রতর কাজকর্মে সমালোচনা করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে সেই পুরনো মন কষাকষি তিনি যে আর বহন করে নিয়ে যেতে চান না, সেই বার্তা দিতেই এবার অনুব্রতর সঙ্গে দেখা করতে যাবেন শতাব্দী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00