Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আয়ারল্যান্ডকে উড়িয়ে জয় দিয়ে অভিযান শুরু রোহিতদের

নিজস্ব প্রতিনিধি: প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের মুখে ১৬ ওভারে ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে দুই  উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৫২ রান করে আহত হয়ে মাঠ […]

লোকসভা ভোটে জামানত খুঁইয়েছেন ৭,১৯৩ প্রার্থী, কোন দলের কত জন?  

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চূড়ান্ত ফলাফলেই একাধিক বিষ্ময়কর তথ্য উঠে আসছে। পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত ভোটে লড়াইয়ের ময়দানে থাকা ৭,১৯৩ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। অর্থা‍ৎ ভোটে লড়া ১০০ প্রার্থীর মধ্যে ৮৬.১৭ জনই জামানত হারিয়েছেন। স্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে জামানত হারানোর নিরিখে শীর্ষে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। […]

বাংলায় সিপিআইএমের ২৩ প্রার্থীর মধ্যে জামানত খুঁইয়েছে ২১ জন

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার পরে লোকসভার ভোট। রাজ্যজুড়ে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে সিপিআইএম। খালি হাতেই ফিরতে হয়েছে রাজ্যে ৩৪ বছর ধরে রাজত্ব চালানো দলকে। বঙ্গের রাজনীতিতে প্রাক্তন শাসকদল যে অপ্রাসঙ্গিক, তা ফের একবার বুঝিয়ে দিয়েছেন ভোটাররা। সংবাদমাধ্যমের দৌলতে ‘ভেসে থাকা’ সিপিএমের হাল কতটা শোচনীয়, তা সদ্য সমাপ্ত লোকসভা ভোটের পরিসংখ্যানেই স্পষ্ট। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ২৩ […]

১৩ জুনের আগে বর্ষা ঢুকবে না দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৩ জুনের আগে বর্ষা ঢুকবে না দক্ষিণবঙ্গে। বুধবার এই কথাই জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহের অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না বঙ্গবাসীর। আবহাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, শুক্রবার থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। […]

বিরোধী আসনে বসার সিদ্ধান্ত ‘ইন্ডিয়া’ জোটের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যক সাংসদের সমর্থন না পেলেও যে ‘ইন্ডিয়া’ জোটের শক্তি বাড়ানো প্রধান লক্ষ্য, তা স্পষ্ট করে দিলেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফল আমাদের জন্য যথেষ্টই উ‍ৎসাহব্যঞ্জক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন দেশের ভোটাররা।’    রাজা মার্গে […]

অবসর নিয়ে বার বার প্রশ্ন না করার অনুরোধ সুনীলের

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচ খেলতে নামার আগে অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল সুনীল ছেত্রীকে। প্রশ্ন শুনে কিছুটা হলেও বিরক্ত হলেন এই স্ট্রাইকার। কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুনীল ছেত্রী। সাংবাদিক বৈঠকে উঠে আসে তাঁর অবসরের প্রসঙ্গ। এনিয়ে বলতে গিয়ে […]

বুথফেরত সমীক্ষায় বাংলায় বিজেপিকে ২১-৩১ আসন দেওয়া তিন ‘হুজুর’কে চিনে নিন

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত লোকসভায় বাংলায় বয়ে গিয়েছে সবুজ ঝড়। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গতবারের চেয়ে সাতটি আসন বেশি পেয়েছে। উল্টোদিকে বিজেপি জয়ী হয়েছে ১২টি আসনে। গতবারের চেয়ে ছয়টি আসন কম পেয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। অথচ বুথফেরত সমীক্ষায় বাংলায় উল্টো ফলের আভাস দিয়েছিল তিনটি সমীক্ষক সংস্থা। […]

ভোটে জেতার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘হোয়াটসঅ্যাপ চ্যাট’ রচনার, কী কথা হল?

তাই প্রচারের ফাঁকে ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নানা ধরনের টিপস নিয়েছেন রচনা। মাঝেমধ্যেই ফোনে কথা হত। স্মৃতিচারণ করে তিনি বলেন, দিদিও কনফিডেন্ট ছিলেন, তিনি জিতে আসবেন।

উলটপুরাণ! কোচবিহারে জেতার পরেই তুফানগঞ্জে আক্রান্ত তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই কোচবিহারে ছড়িয়েছে উত্তেজনা। বুধবার সকাল থেকেই কোচবিহারে উঠে এসেছে একের পর এক হিংসার ছবি। কোচবিহার থেকে হারের পরেই  তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার সকাল থেকে ডাওয়াগুড়ি এলাকায় তৃণমূলের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। এই হামলার জেরে আহত হন তৃণমূলের চার কর্মী। তাঁদেরকে স্থানীয় […]

বিশ্বকাপের মাঝে আইসিসির তালিকায় অলরাউন্ডার হিসাবে শীর্ষে সাকিব

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের মাঝে আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় অলরাউন্ডার হিসাবে ফের শীর্ষ স্থানে উঠে এলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে ফের শীর্ষ স্থানে উঠে এলেন সাকিব। এক সপ্তাহ আগে সাকিবকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই […]

প্রকাশ্যে আয়ূষ্মান খুরানাকে অপহরণ, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

তবে সত্যিই কি আপনি ভাবছেন যে, এই ভিডিওটি সত্য এবং অভিনেতাকে সত্যিই অপহরণ করা হয়েছে, তাহলে এমন ভাবার কোনও কারণ নেই! স্বাভাবিকভাবেই এটি বাস্তবের কোনও অপহরণের দৃশ্য নয়।

দেশজুড়ে ফিকে মোদি ম্যাজিক, ১৫০ আসনে সভা, জয় মাত্র ৮৫ আসনে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত লোকসভার ভোটে ভোটারদের মন জয়ে ‘মোদির গ্যারান্টি’র কথা ঢালাও করে প্রচার করেছিল বিজেপি। কিন্তু ‘মোদির গ্যারান্ট’র উপরে যে দেশবাসীর বিশ্বাস নেই, ফলাফলেই তা প্রমাণিত। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন জোটাতে পারেনি বিজেপি। সব ঠিকঠাক থাকলে নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ‘দয়ায়’ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদি। ২০১৪ ও […]

প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ অধীরের

নিজস্ব প্রতিনিধি : বাংলায় লোকসভা ভোটে ভরাডুবির পর এবার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন অধীর চৌধুরী। একইসঙ্গে যোগ্য কাউকে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এবারের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভোটে পরাজয়ের পর কিছুটা হলেও ভেঙে পড়েছেন বহরমপুরের ‘রবিনউড’। নিজের […]

আমেরিকান রেডি শোয়ের হোস্ট হচ্ছেন প্রথম ভারতীয় অভিনেত্রী চন্দ্রিকা রবি

তার শো ‘দ্য চন্দ্রিকা রবি শো’ দিয়ে, তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে আমেরিকান রেডিও শো হোস্ট করবেন। চন্দ্রিকা রবি একজন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

সংসদে তৃণমূলের প্রমীলা ব্রিগেডে কারা রয়েছেন? দেখে নিন …

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে বয়ে গেছে সবুজ ঝড়। ৪২ টির মধ্যে ২৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তারমধ্যে ১১ টি আসনে জয়ী হয়েছেন মহিলারা। আর এই জয়ী নারী ব্রিগেডই চলেছে সংসদের পথে। তাদের মধ্যে যেমন  রয়েছেন নয়া মুখ তেমনি রয়েছে পুরনো সারথীরা। অন্যদিকে বিজেপির ভরাডুবির  জেরে বাংলায় নেই  কোন সাংসদের মহিলা প্রতিনিধি। এরফলে […]

মিলল না জামিন, ১৯ জুন পর্যন্ত তিহাড়েই কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বড়সড় ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। দেশজুড়ে ২২ আসনে লড়ে মাত্র তিনটি আসন জিততে পেরেছে দিল্লি-পঞ্জাবের শাসকদল। লোকসভা ভোটের ফল প্রকাশের পরের দিন আদালতেও ধাক্কা খেলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লির বিশেষ আদালত। আগামী ১৯ জুন পর্যন্ত […]

মহারাষ্ট্রে এনডিএ-এর ভরাডুবি, ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ ফড়ণবীসের

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে এনডিএ-এর বিপর্যয় হয়েছে মহারাষ্ট্রে। ৪৮টি আসনের মধ্যে মাত্র ১৭টি আসন পেয়েছে এনডিএ জোটের নেতারা। এবার চাপে পড়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।  লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার মুম্বইতে বিজেপি কার্যালয়ে পর্যালোচনায় বসে গেরুয়া শিবির। সেখানেই নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী জানান, […]

জেনে নিন কোন নিয়মে ফলহারিনী পুজো করলে ভক্তের ডাকে সাড়া দেন দেবী মা

নিজস্ব প্রতিনিধি :  ফলহারিনী অমাবস্যা এই বছর ৫ জুন বুধবার সন্ধ্যে ৭টা ১৫ মিনিটে শুরু হবে। এই তিথি থাকবে পরের দিন ৬ জুন বিকেল ৫ টা ৫৩ মিনিট পর্যন্ত। অমাবস্যার নিশি পালন করা হবে বুধবার। বাংলার ঘরে ঘরে বিভিন্ন মন্দির ও অনেক গৃহস্থের বাড়িতে আয়োজন করা হয়ে থাকে এই দিন কালীপুজোর। জেনে নিন কোন নিয়মে […]

‘দিদি নং ওয়ান’ তবে শেষ? জবাবে কী বললেন রচনা

ভোটে জিতেই বুধবার সকালে হুগলির এক স্থানীয় মন্দিরে পুজো দিলেন রচনা। তারপরই রওনা হয়েছেন কলকাতার উদ্দেশে। তার মাঝেই এক সংবাদমাধ্যমকে রচনা জানিয়েছেন, ”রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই।

বঙ্গে ১৯ কেন্দ্রে মোদির সভা, ১২ আসনেই হেরেছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার ভোটের পরে লোকসভা ভোটেও বঙ্গবাসীর মন জয়ে ডাহা ফেল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য সদমাপ্ত লোকসভা ভোটে দলের ১৯ প্রার্থীর হয়ে সভা করেছিলেন বিজেপির প্রধান তারকা প্রচারক। তার মধ্যে ১২ কেন্দ্রেই হেরেছেন পদ্ম প্রার্থীরা। বাকি যে সাত কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে সেখানে পদ্ম শিবিরের সংগঠন যথেষ্টই শক্তিশালী। সেই সাংগঠনিক শক্তির জেরেই জিতেছেন […]

বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভার ফলপ্রকাশ হতেই প্রকাশিত হতে চলেছে ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফলাফল। আগামীকাল অর্থাৎ ৬ জুন দুপুর আড়াইটে নাগাদ প্রকাশিত হতে চলেছে ফলপ্রকাশ। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ হবে র‌্যাঙ্ক কার্ড। বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা । ওয়েট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফলাফল দেখা যাবে www.wbjeeb.nic.in এবং www.wbjee.in  ওয়েবসাইটে। বোর্ডের রেজিস্ট্রার […]

অমিতাভ-জয়ার ৫১ তম বিবাহবার্ষিকী পালন নিউইয়র্কে, শত শত টি-শার্ট বিলি ভক্তদের

তিনি লিখেছেন, “সুরাটের ডেডিকেটেড ফ্যান সুনীল শাহের প্রচেষ্টায় NYC-তে এটির আয়োজন করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ এবং ভক্তদের শত শত টি-শার্ট বিতরণ করা হয়। এই স্মরণীয় অঙ্গভঙ্গির জন্য আমার কৃতজ্ঞতা।”

0:00