নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ:জমি নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ।তৃণমূলের গ্রামপঞ্চায়েতের সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির অপর সদস্যের বিরুদ্ধে।সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সামশেরগঞ্জের(Samserganj) নতুন সিকদারপুর গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রতাপগঞ্জ পঞ্চায়েতের(Pratapganj Panchayet) সদস্য তাশিকুলের (ডালিম) স্ত্রী জানান,সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সাকিল ও তার দলবল তার স্বামীকে মারধোর করে এবং গুলি চালায়।এছাড়াও বাড়ি,গাড়ি ভাঙচুর করে। প্রায় ৫০ থেকে ৬০ জন সমাজ বিরোধী তাদের বাড়ি ঘিরে নেয়। এলোপাতাড়ি গুলি চালায় ও ইট ছুড়ে একাধিক গাড়ি ভাঙচুর করে।
এক প্রতিবেশীর বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের সদস্য তাশিকুল(ডালিম) সহ তার দুই ছেলেকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।যদিও এই নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে জানা গেছে জমি সংক্রান্ত বিষয়ে টাকা-পয়সার লেনদেন কে কেন্দ্র করে এই গোলমালের সূচনা।
সোমবার রাতের টেলিফোন করে বাইরে ডেকে পঞ্চায়েত সদস্যকে চায়ের দোকানে মারধর করা হয় প্রথমে তারপর ভাঙচুর চালানো হয় ও গুলি ছোড়ে । এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।