বৈষ্ণবনগর থেকে ২ লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় দু ‘লক্ষ টাকার জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার(Baishnabnagar P.S.) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চকদেওনাপুর এলাকায় অভিযান চলায় পুলিশ। সেখান থেকেই ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট(Fake Notes) । উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আব্দুর রহিম এবং রহিম শেখ। ধৃতদের বাড়ি চকদেওনাপুর এলাকায় ।

এই এলাকা থেকে ভারত – বাংলাদেশ সীমান্তের দূরত্ব কয়েক কিলোমিটার। এদিন চকদেওনাপুর স্ট্যান্ডের কাছেই ওই দুইজন জাল নোটগুলি নিয়ে জড়ো হয়েছিল। গাড়ি করে তাদের বাইরে কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালায়। হাতেনাতে দুজনকে জালনোট সহ গ্রেফতার করে পুলিশ । শুক্রবার ধৃতদের মালদা আদালতে(Malda Court) পেশ করে পুলিশ।

ধৃতদের সূত্র ধরে এই জাল নোট চক্রে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। মালদা সীমান্ত(Malda Border) এলাকায় এক এক পর এক জাল নোট কারবারি গ্রেফতার হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। মূলত বাংলাদেশ সীমান্ত থেকে ক্রমাগত ভারতের জাল নোট বাজারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চোরাকারবারিরা।

মুর্শিদাবাদে জমি নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

বেলডাঙায় জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মহিলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]