নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: অস্ত্র পাচারের আগেই বড়সড়ো সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরবাইকে করে যাওয়া দুই যুবককে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল সাকিরুল হক (২৯) এবং আনসারুল ইসলাম (২৮) দু’জনের বাড়িই সামশেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বাসুদেবপুরের পিলকি মোড় এলাকায় এই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল তারা। তবে এই চক্রের পিছনে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পাকুর রোড হয়ে ডাকবাংলা ঘোড়ামারা পুটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়েই তাদের আটক করা হয়। এই অস্ত্র পাচার চক্রে আর কে বা কারা, জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশের অনুমান, এর সঙ্গে বড় কোনো চক্র যুক্ত থাকতে পারে।সোমবারই ধৃতদের জঙ্গিপুর আদালতে(Jangipur Court) পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে,গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে ডোমকল থানার ঝাউবেরিয়া মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তল্লাশি চালাতেই উদ্বার হয় একটি 7mm পিস্তল ও প্রচুর পরিমাণে গুলি।তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ডোমকল থানার(Domkal P.S.) পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম আশরাফুল মন্ডল তার বাড়ি ডোমকল থানার জুগিন্দা মালোপাড়া। তবে ঐ ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র ও এত পরিমাণে গুলি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে সোমবার পেশ করা হয় আদালতে।