রাজারহাটে প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবার মদ্যপদের হাতে আক্রান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট: বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধর করার অভিযোগ। ঘটনা রাজারহাটের ভাতুরিয়া এলাকায়। রাজারহাট থানায়(Rajarhat P.S.) অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের। মহিলা এবং ৬ বছরের শিশু সহ ৫ সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের(TMC Leader Kalyan Lodh) শ্যালক হীরক মুখার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার রাতে রাজারহাট থানায় অভিযোগ করতে আসলে সেই অভিযোগ প্রথমে পুলিশ নিতে চাইনি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। পরে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিবাদী কুশল চক্রবর্তী।

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে রাজারহাট ভাতুড়িয়া(Bhaturia) এলাকায় বাড়ির সামনে বসে ছিল মদের আসর। প্রতিবাদ করাতে আক্রান্ত হয় গোটা পরিবার। মদ্যপ দুষ্কৃতিদের হাতে বেধড়ক মার খেলেন কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তাঁর পরিবার। দুষ্কৃতি দলের মারধরে রক্তাক্ত হয় মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্য। মহিলা সদস্যদের উপর শারীরিক হেনস্তার অভিযোগ। রবিবার রাতে রাজারহাটের তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক সহ বেশ কয়েকজন তান্ডব চালায় বলে অভিযোগ।

রাতেই আক্রান্ত কুশল চক্রবর্তী(Kushal Chakraborty) এবং তাঁর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজারহাট থানায় আসে। প্রথমে অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। পরে অভিযোগ নেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিবাদী কুশল চক্রবর্তী। থানার সামনে অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকেন আক্রান্ত গোটা পরিবার। তাদের প্রত্যেকের শরীরে ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধা। সোমবার সকাল থেকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে।

রাজারহাটে নথি জাল করে অন্যের জমি বিক্রি, পুলিশের জালে ৪, অধরা মূল মাস্টারমাইন্ড

বাইকের জরিমানার মেসেজ চলে গেল চারচাকার গাড়ির চালকের কাছে, বিভ্রান্তিতে পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]