বারুইপুরের রেল কোয়ার্টারে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার রেলকর্মী

রেল কোয়ার্টারে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে বারুইপুরে গ্রেফতাল হল এক রেলকর্মী। যদিও তাঁর দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের(Baruipur) রেল কোয়ার্টারে(Rail Quarter) এক নাবালিকাকে ধর্ষণ(School Girl Molested) করার অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার(Rail Employee Arrested) করেছে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্ত রেলকর্মীর নাম বিশ্বনাথ সর্দার। রেলে চাকরির পাশাপাশি বিশ্বনাথ গৃহশিক্ষকতাও(Private Tutor) করত। সেই সূত্রেই বারুইপুর রেল কোয়ার্টারে অবসর সময়ে সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বহু পড়ুয়াকে পড়াতো। অষ্টম শ্রেণিতে পাঠরত নির্যাতিতাও অভিযুক্তের কোয়ার্টারে পড়তে যেত। অভিযোগ, পড়া বোঝানোর অছিলায় প্রায়ই ওই নাবালিকার গায়ে হাত দিত বিশ্বনাথ। পরবর্তীকালে সে নাকি, অন্য পড়ুয়ারা চলে গেলে কোয়ার্টারে আটকে রেখে নাবালিকাকে ধর্ষণ করত। আরও অভিযোগ যে, ধর্ষণের কথা বাইরে বলে দিলে নাবালিকাকে তো বটেই, তাঁর বাবা-মাকেও মেরে ফেলা হবে বলে হুমকি দিত।

আরও পড়ুন, Biomedical Waste কেলেঙ্কারি নিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি CBI’র

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের মেয়ে সব সময় আতঙ্কে থাকত। কারও সঙ্গে বিশেষ কথা বলতে চাইত না। তার এই অদ্ভুত আচরণের কারণ বুঝতে না পেরে পরিবার ওই নাবালিকাকে একটি মানসিক রোগ নিরাময়ের হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কয়েকটি কাউন্সেলিংয়ের পর ভয় কাটিয়ে মাকে সব কথা জানায় নির্যাতিতা। বিষয়টি জানার পরেই বারুইপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। এই প্রসঙ্গে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।’ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিশ্বনাথ একাধিকবের ওই নাবালিকা ধর্ষণ করেছে। নাবালিকার মা জানিয়েছেন, তাঁর মেয়ে এই ঘটনা নিয়ে প্রথমে ভয়ে বাড়িতে কিছু জানায়নি।

আরও পড়ুন, সরকারপন্থী চিকিৎসক ও পড়ুয়াদের বাঁচান, ইমেল রাজ্যের স্বাস্থ্যকর্তা ও তৃণমূলকে

তার বদলে যাওয়া আচারণ নজরে আসার পর একাধিরবার মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। কিন্তু ওই নাবালিকা সবসময় গুম মেরে থাকত। ক্রমশ মানসিক অবসাদ গ্রাস করতে শুরু করে তাকে। এরপর মানসিক হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় তাকে এবং কাউন্সেলিং করানো হয়। বেশ কয়েকটি কাউন্সেলিংয়ের পর আতঙ্ক কাটিয়ে ওই নাবালিকা তাঁকে সমস্ত বিষয়টি জানায়। বিষয়টি জানার পরেই তিনি বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও বিশ্বনাথের দাবি তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। নাবালিকার পরিবারের তরফে তাঁকে নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব প্রত্যাখান করায় এখন তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।   

‘নুন আনতে পান্তা ফুরায়’, বারুইপুর স্টেশনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির

কিডনির অসুখে ভুগছে ছেলে, সবজি বিক্রি করে লড়াই চালিয়ে যাচ্ছেন মা

গোয়ালপোখরের পর ডোমকল, ফের আক্রান্ত পুলিশ

রাস্তার মাঝে কলেজ ছাত্রীকে দেখে কটূক্তি-অশালীন অঙ্গভঙ্গি, গ্রেফতার যুবক

নেশা ছাড়ানোর নামে রোগীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ বারুইপুরের নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে

সবজির গাড়ি আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বারুইপুরে, মৃত ২

বারুইপুরে তরুণীকে গণধর্ষণ করে খুন, গ্রেফতার প্রেমিক সহ ২

বিজেপির পার্টি অফিসে চলল চেয়ার ছোঁড়াছুড়ি, ধস্তাধস্তি, মারামারি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]