Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রায়গঞ্জের শ্যুটআউটে মৃত ১, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ২

শ্যুটআউট রায়গঞ্জে। আচমকাই রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনা ঘটল রায়গঞ্জের দেবীনগরে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: শ্যুটআউট রায়গঞ্জে। আচমকাই রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনা ঘটল রায়গঞ্জের দেবীনগরে। দুস্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনজনকে। যার মধ্যে মৃত্যু হয়েছে এক মহিলার। অপর দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চলছে চিকিৎসা। সূত্রের খবর, সোমবার রাত ৮ টা নাগাদ দেবীনগর বাজার এলাকায় কিছু দুস্কৃতি এসে আচমকাই এলোপাথারি গুলি চালায় একটি গলির দিকে বন্দুক তাক করেই।

ঘটনাটি ঘটেছে দেবীনগরের ২৬নং ওয়ার্ডের দেবীনগর বাজার এলাকায়। গুলিবিদ্ধ তিনজনেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম দেবী সান্যাল। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই ব্যক্তির মধ্যে একজন আবার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে, এলাকাবাসীদের দাবি পাঁচটি গুলি পরপর ছোঁড়া হয় তিনজনকে লক্ষ্য করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘পাড়ায় মহিলাদের ঝামেলা হচ্ছিল, সেসময় হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায়। এরপরেই কয়েকজন পাড়া থেকে দৌড়ে পালিয়ে যায়। ভাড়াটিয়ার সঙ্গে ঝামেলা চলছিল। তারপরেই গুলি চালানোর ঘটনা ঘটে। পাড়াতে শান্তিপ্রিয় মানুষেরা বসবাস করেন। গলিতে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।’

ঘটনা প্রসঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, ‘খবর পেয়েই আমি ছুটে এসে দেখি, দু’জন মহিলা রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। অপর এক ব্যক্তি পেটে হাত দিয়ে বসে রয়েছেন। তিনিও গুলিবিদ্ধ। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাস্তাতেই দেবী সান্যাল নামে এক মহিলার মৃত্যু হয়।’

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

ফের শুটআউট, আসামিকে নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ পুলিশ কর্মী

দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যু দুষ্কৃতীর, তুমুল চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজারে

লক্ষ্মী পুজোর দিনেই সাতসকালে গুলিতে ঝাঁঝরা তৃণমূল ঘণিষ্ঠ প্রমোটার

ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, অধরা অভিযুক্ত

আমেরিকায় প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ ৫, অধরা অভিযুক্ত

বাবুঘাটের শুটআউটের ঘটনায় গ্রেফতার ২, অধরা মূল অভিযুক্ত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00