ফের শুটআউট, আসামিকে নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বাংলায় ঘটল শুটআউটের ঘটনা। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল গুলি । আর তাতে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। আহত পুলিশকর্মীদের  ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা । তবে কে বা কারা এই গোলাগুলির সঙ্গে যুক্ত রয়েছে তা এখন সামনে আসেনি। শুরু হয়ে গিয়েছে তদন্ত ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই আসামিকে নিয়ে  রায়গঞ্জ ফেরার সময়ে মাঝ রাস্তায় পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । তাতে জখম হন দুই পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী হলেন  নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য।  তবে  গোলাগুলির  ঘটনার পর দুই আসামি পালিয়ে গিয়েছেন কিনা তা এখন সামনে আসেনি।

সাধারণ মানুষের  নিরাপত্তার দায়িত্বে যারা, সেই পুলিশ কর্মীদেরই নিরাপত্তা নিয়ে এদিনের ঘটনায় উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে স্থানীয়দের চলছে জিজ্ঞাসাবাদ । বলা বাহুল্য, কয়েকদিন আগে মালদহের ইংরেজ বাজারে  খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার । শুধুতাই নয় মঙ্গলবারই ( ১৪ জানুয়ারি)  খুন হয়েছেন তৃণমূল নেতা বকুল শেখ। এই ঘটনার  ২৪ ঘণ্টা কাটতে না কাটতে পুলিশের ওপর চলল হামলা।

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

এখনও নিখোঁজ ইলেকট্রিক শক দেওয়া কিশোর, ধৃতদের বয়ানে অসঙ্গতি

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

ভুট্টা খেত থেকে উদ্ধার লাল ট্রলি, খুলতেই বেরিয়ে এল ‘দলা পাকানো’ লাশ

কোন পরিস্থিতিতে করতে হল এনকাউন্টার, গোয়ালপোখর কাণ্ড নিয়ে মুখ খুললেন জাভেদ শামিম

পুলিশের গুলিতেই খতম গোয়ালপোখর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে বাতিল হল হেমতাবাদের মিলন মেলা

দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যু দুষ্কৃতীর, তুমুল চাঞ্চল্য বীরভূমের মহম্মদবাজারে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]