Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝালদা পুরসভায় দায়িত্বে আপাতত শীলা চট্টোপাধ্যায়, জানাল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝালদা পুরসভার দায়িত্ব আপাতত শীলা চট্টোপাধ্যায়ের হাতেই থাকবে। মঙ্গলবার এই কথাই স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শীলা চট্টোপাধ্যায়।আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঝালদা পুরসভায় চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে পত্রপাঠ খারিজ করে দেন। দুই বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, চেয়ারম্যান অপসারণের বিষয়ে কিছু নিয়মকানুন রয়েছে। ধুম করে অপসারণ করা যায় না। মামলাটির পরবর্তী বিচার বিবেচনার জন্য বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি অমৃতা সিনহা কার্যত ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে শীলা চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান হিসাবে বহাল রাখার কথা জানান। ।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি ঝালদা পুরসভার বোর্ড দখল করে কংগ্রেস। ৭-০ ভোটে জিতে বোর্ড দখল করে কংগ্রেস। চেয়ারম্যান হয়েছিলেন শিখা চট্টোপাধ্যায়। এর আগে পুরবোর্ডটি তৃণমূলের দখলে ছিল।সেইসময় নির্দল প্রার্থী শিখা চট্টোপাধ্যায় ও সোমনাথ কর্মকার তৃণমূলকেই সমর্থন করেছিলেন। পরে এরা দুজনেই তৃণমূল থেকে সমর্থন তুলে নেন। সোমনাথ কর্মকার যোগ দেন কংগ্রেসে কংগ্রেসের আসন সংখ্যা পাঁচ থেকে বেড়ে দাঁড়ায় ছয়ে।ফলে বিপাকে পড়ে যায় তৃণমূল।নির্দল প্রার্থী হিসাবে ভোটে জিতলেও শিখা চট্টোপাধ্যায় যোগ দেন তৃণমূলে।আবার বোর্ড গঠনের সময়ে কংগ্রেসকে সমর্থন করেছিলেন।   

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00