Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নগদ টাকা-সহ দুই ব্রাউনসুগার পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ

কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার এবং নগদ এক লক্ষ টাকা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার এবং নগদ এক লক্ষ টাকা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার বৈষনবনগর এলাকায়।   

জানা গিয়েছে, শনিবাসরীয় দুপুরে মালদহ জেলার বৈষনবনগর থানা এলাকায় এসটিএফ বাহিনীর অভিযান চালিয়ে এলাকা থেকে ওই কয়েক লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার ও নগদ এক লক্ষ টাকা সহ দু’জনকে জালে পুরেছে।

এসটিএফ সূত্রে খবর, ওই দুই পাচারকারীর নাম মহম্মদ সাব্বির আলি। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলাতে। অন্য জনের নাম হল মোস্তাফা এস কে। সে হল মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা।

তবে এর আগেও সীমান্ত ঘেষা এই জেলায় ব্রাউন সুগার পাচার করবার সময় রাজ্য এসটিএফ বাহিনী ও জেলা পুলিশের হাতে বেশ কয়েকজন পাচারকারীকে ব্রাউন সুগার সমেত গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও এখনও এই জেলাকে ব্যবহার করে চলা এই কারবারীদের পুলিশ এবং বাহিনী দমিয়ে উঠতে পারেনি। এই ঘটনা সেটা আরও একবার প্রমাণ করে দিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00