Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতায় ৪১ ডিগ্রি, বৈশাখের শুরুতে ফুটছে বাংলা

জেলায় জেলায় চড়েছে পারদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিনে রাজ্যের রাজধানী কলকাতায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় জারি তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে ফুটছে বঙ্গবাসী।

জেলায় জেলায় চড়েছে পারদ। এদিন সকালে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, পানাগড়ে তাপমাত্রা ৪২.০৯ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে আদ্রতা থাকবে প্রায় ৩৯ শতাংশ। রাতে তা হতে পারে ৪৮ শতাংশের ওপরে।

তবে রাজ্যে আজ বইছে না লু (LOO)। বাতাসে বেড়েছে জলীয়বাষ্পের পরিমাণ। ফলে বেড়েছে আদ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে সেই অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামিকাল থেকে আবার বইবে গরম হাওয়া। তবে, এদিন রাজ্যের বিভিন্ন জেলার আকাশে দেখা গিয়েছে মেঘ। সেই মেঘে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, আপাতত আগামী ৪-৫ দিন বৃষ্টির পূর্বাভাস নেই।

চাঁদিফাটা গরমে পুড়বে বাংলা সহ পূর্ব ভারত, জানিয়ে দিল মৌসম ভবন

‘লু’র কবলে পশ্চিমের ৬ জেলা, বৃষ্টি দূরঅস্ত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00