Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাজুড়ে শিবরাত্রির আয়োজন, বাড়ি থেকে মন্দির চলছে পূজার্চনা

গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে কার্যত উৎসবের মেজাজে শিবরাত্রি পুজোর আয়োজন। এদিন সকাল থেকেই ভিড় তারকেশ্বর, বক্রেশ্বর, জল্পেশ্বর মন্দিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শিবরাত্রি। বাংলাজুড়ে তাই ঘরে ঘরে চলছে ভগবান শিবের আরাধনা। একইসঙ্গে বাংলার(Bengal) বুকে যেসব প্রসিদ্ধ শিবমন্দির রয়েছে সেখানেও এদিন ধূমধাম সহযোগে শুরু হয়েছে শিবের বন্দনা। এদিন থেকেই খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দির(Tarakeshwar)। খোলা আছে বক্রেশ্বর(Bakreshwar) ও জল্পেশ্বর(Jalpeshwar) মন্দিরও। তাই এই ৩ মন্দিরে সকাল থেকেই চলছে পূজার্চনা। কোভিড আবহে গত দুই বছর ধরে সেভাবে উৎসবের আকারে শিবরাত্রি পালিত হয়নি। কিন্তু এখন সেই কোভিড প্রকোপ অনেকটাই কমেছে। তাই গতকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে কার্যত উৎসবের মেজাজে শিবরাত্রি পুজোর আয়োজন। এদিন সকাল থেকেই ভিড় চোখে পড়ছে রাজ্যের ছোট বড় শহরে থাকা শিবমন্দিরগুলির পাশাপাশি গ্রামীণ এলাকাতে ছড়িয়ে থাকা শিবমন্দিরগুলিতে। যদিও সেই ভিড়ের বড় অংশই কিশোরি, তরুণী ও মহিলাদের ভিড়।

মঙ্গলবারই খুলে দেওয়া হয়েছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। য়ার তার জেরে এদিন সকাল থেকেই মন্দির উপচে পড়েছে ভক্তদের ভিড়ে। তারকেশ্বর মন্দির আবার স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি ভক্তরা। এদিনই করোনাপর্ব কাটিয়ে পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে আসেন বক্রেশ্বর মন্দিরেও। অতীতের স্মৃতি ফিরিয়ে মেলা বসেছে মন্দির চত্বরেও। করোনা(Covid) পরিস্থিতিতে তারকেশ্বরের মন্দির খোলা থাকলেও গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি ছিল না। ফলে, গর্ভগৃহের বাইরে রাখা চোঙের মাধ্যমে জল ঢালছিলেন ভক্তরা। এভাবেই চলছিল পুজো। এদিন থেকে কিন্তু গর্ভগৃহে ভক্তদের ঢোকার ছাড়পত্র দেওয়া হচ্ছে। তবে, সেখানে মেনে চলতে হবে কোভিডের বিধিনিষেধ। পরতে হবে মাস্ক। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দের মালা নিয়ে এদিন পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। নিরাপত্তার জন্য তারকেশ্বর থানার তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুধপুকুরে রাখা হয়েছে স্পিড বোটও।   

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল

দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

‘শিবরাত্রিতে সম্প্রীতি বজায় রাখুন’, রাজ্যবাসীর কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

হাড়হিম ঘটনা! জঙ্গল থেকে উদ্ধার প্রমিক যুগলের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি খুন ঘনাচ্ছে রহস্য

বক্রেশ্বরে লঙ্কাকাণ্ড,  একের পরে এক বাসিন্দাকে কামড়ে জখম করল হনুমান

মহাদেবের প্রিয় বারে জেনে নিন শিবকে তুষ্ট করার ৫ উপায়

অমরনাথ যাত্রায় রেকর্ড ভক্ত সমাগম, প্রথম ১৫ দিনেই দর্শন তিন লাখ পুণ্যার্থীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00