Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহাদেবের প্রিয় বারে জেনে নিন শিবকে তুষ্ট করার ৫ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ সোমবার। এই দিনটি হল দেবাদিদেবের প্রিয় দিন। বিশেষ করে যদি সোমবার জন্ম হয়ে থাকে, তা হলে ভগবান শিবের আরাধনা করতে ভুলবেন না যেন। অন্যদিকে এই দিনে যে কেউ শিবের আরাধনা করতে পারে।শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। তবে সোমবার বিশেষ দিন। তাই এইদিন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো করে থাকেন অনেক ভক্তরা। জেনে নিন মহাদেবকে সন্তুষ্ট করবেন কী করবেন।

সাদা ফুল নিবেদন : সাদা ফুল মহাদবের খুব প্রিয়। বেল পাতার পাশাপাশি সাদা ফুল নিবেদন করলে মহাদেব খুশি হন।

বেলপাতা : শিবলিঙ্গের মাথার ওপর বেলপাতা দিয়ে পুজো করলে ভক্তের উপর খুবই সন্তুষ্ট হন মহাদেব।

ভষ্মের প্রলেপ :  দুধ জল ছাড়াও ভষ্মও শিবের খুব প্রিয়। তাই দুধ-জল দিয়ে স্নান করানোর পরিবর্তে ছাই বা ভষ্মের প্রলেপ দেওয়া হয়। মহাদেবকে এই ভষ্ম উত্‍সর্গ করা হলে খুবই প্রসন্ন হন দেবাদিদেব।

বেল : পুজোয় ভোগের থালায় নিবেদন করুন পাকা বেল। মনে করা হয়, বেল হল দীর্ঘায়ুর প্রতীক।তাই মহাদেবকে বেল ফল নিবেদন করা হলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব। স্বাস্থ্য ভাল থাকে।

শ্বেত চন্দন : শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গের তিলক কেটে দেওয়া হলে তুষ্ট হন মহাদেব। কারণ চন্দন শিবের অত্যন্ত প্রিয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00