ট্রাক্টরের ধাক্কায় পথচারীর মৃত্যু, রাস্তায় দেহ নিয়ে বিক্ষোভ মুর্শিদাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালবাগে।  সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মৃতদেহ রাস্তায় রেখে চলে গণবিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা তাঁদেরও ঘিরে ধরে। গ্রামবাসীদের দাবি প্রতিদিন বেপরোয়া ভাবে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। পুলিশ দেখেও দেখে না।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থানার লালবাগের গুধিয়ায় দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার  সকালে সাইকেল করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন মোয়াজ্জেম মোল্লা নামে সত্তর বছরের এক বৃদ্ধ । সেই সময় তাঁকে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। তার পরেই শুরু হয় বিক্ষোভ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখের বিক্ষোভ দেখাতে শুরু করেন।

খবর পেয়ে আসে পুলিশ। কিন্তু তারা চেয়েও মৃতদেহ তুলতে পারেনি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ গুরুতর। স্থানীয়দের বক্তব্য প্রায় দিনই মাটি কেটে নিয়ে যাওয়া হয়। আর সেই জন্য আসে ট্রাক্টর। বেপরোয়া গতিতে চালানো হয় সেগুলি। ফলে প্রায় দিনই সেখানে দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীদের দাবি পুলিশ এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিক। এর আগে বলেও কাজ হয়নি, গ্রামবাসীদের বক্তব্য এবার ব্যবস্থা না নিলে বিক্ষোভ চলবে।

বেপরোয়া গতিতে যানবাহ্নের চলাচল এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। গতির বলি হতে হয় বহু নিরপরাধ মানুষকে। রাস্তাঘাটে ওভারটেক করার জন্য বাস, লড়ি যেভাবে চলাচল করে তাতে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তারপরেও একই ট্র্যাডিশন চলছেই, কোনও পরিবর্তন নেই।

রবির দুপুরে দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

পটনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, অটো ও ট্রাকের সংঘর্ষে নিহত ৮

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]