নিজস্ব প্রতিনিধি : মেয়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন পানাগড়কাণ্ডে নিহত তরুণীর মা। আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে সুতন্দ্রার মায়ের বিস্ফোরক অভিযোগ নিয়ে ছুটলেন হাই কোর্টে! অভিযোগ, তাঁর মেয়েকে ইচ্ছাকৃত ভাবে খুন করা হয়েছে। তাঁর মেয়ে সত্যিই ইভটিজিংয়ের শিকার হয়েছিলেন। তদন্তের মাধ্যমে তা সামনে আনা হোক।
বুধবার নিহত তরুণীর মায়ের আইনজীবী মামলা দায়ের করার আবেদন জানানোর পাশাপাশি দ্রুত শুনানির জন্যও আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার তরুণীর মায়ের আইনজীবীকে মামলা দায়ের করার অনুমতিও দেন। আগামীকাল বৃহস্পতিবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য আইনজীবীকে পরামর্শ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেইমত হাইকোর্টের দ্বারস্থ হলেন সুতন্দ্রার মা।
ইতিমধ্যেই পানাগড় কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত বাবলু যাদব। পাশাপাশি গ্রেফতার করা হয়ছে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে। একবার নয়,দুবার নয় বারবার বয়ান বদল করছিলেন এই চালক। মঙ্গলবার ৪ মার্চ ভোর রাতে তাঁকে চন্দননগর থেকে রাজদেও শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজদেওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ নম্বর(বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ), ১০৫ (অনিচ্ছাকৃত খুনের অভিযোগ), ৩২৪(২)ক্ষতি করা ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। এই মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই ইভটিজিংয়ের অভিযোগ করে আসছিল নিহত তরুণীর মা। তবে সুতন্দ্রাদের গাড়িটিকে বার বার ধাক্কা দেওয়ার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে পুলিশের দাবি ছিল, তরুণীর গাড়িই যুবকদের সাদা গাড়িটিকে তাড়া করছিল ওই রাতে। কেননা সিসিটিভি ফুটেজও তাই বলছিল। তরুণীর গাড়ি ধাওয়া করছিল সাদা গাড়িটিকে।
প্রথমে সুতন্দ্রার গাড়ির চালক দাবি করেন কয়েক জন মত্ত যুবক একটি সাদা গাড়ি করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িটিকে বার বার ধাক্কা দেন। তার ফলেই উল্টে যায় সুতন্দ্রাদের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। ইভটিজিংয়ের জেরে এই ঘটনা ঘটে। পরে গাড়ির চালক বয়ান বদলান। জানান, সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে এসইউভিকে ধাওয়া করেছিলেন।একইসঙ্গে তাঁর দাবি ছিল, কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি।