Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহুয়ার গন্ধে ভরা বাংলা মদ ‘মহুল’ আসছে বাজারে, দামও কম

বহুদিন ধরেই এই ধরনের পরিকল্পনা চলছিল যে সস্তার কোনও দেশি মদ বাজারে নিয়ে আসা যায় কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জঙ্গলমহলের মহুয়ার গন্ধে ও মৌতাতে মাততে চলেছে গোটা বাংলা। বাংলা মদের নতুন ভ্যারাইটি ‘মহুল’ আসছে বাজারে। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে এই শীতেই রাজ্যে এই দেশি মদ পাওয়া যাবে। সূত্রের খবর, এর গুনগত মান যেমন ভালো, তেমনই দামেও কম পড়বে বাজার চলতি দেশি মদের থেকে। নতুন এই ব্র্যান্ডের বাংলা মদের ৩০০ মিলিলিটার বোতলের দাম রাখা হয়েছে মাত্র ২৮ টাকা। এমনকি, এই ব্রান্ডের বাংলা মদ ইতিমধ্যেই ডিলারদের ঘরে ঢুকতে শুরু করেছে।

প্রসঙ্গত, বহুদিন ধরেই এই ধরনের পরিকল্পনা চলছিল যে সস্তার কোনও দেশি মদ বাজারে নিয়ে আসা যায় কিনা। এতে চোলাই মদের রমরমা কমানো যাবে। ২০২০ সালেও এই মহুয়া গন্ধের দেশি মদ বাজারে আনার পরিকল্পনা করেছিল রাজ্যের আবগারি দফতর। ২০ টাকার পাউচ প্যাকে বাজারে ছাড়ার কথা হচ্ছিল। কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় সেই পরিকল্পনা থমকে যায়। এবার বোতলবন্দি হয়েই মহুল আসছে বাজারে। ৭০ ডিগ্রির এই দিশি মদে অ্যালকোহলের পরিমাণ থাকবে ১৭.১ শতাংশ।

বর্তমানে ‘জয়’, ‘উড়ান’, ‘পলাশ’ ইত্যাদি নামে ৬০ ডিগ্রির দিশি মদ পাওয়া যায়। আগে ৩০০ মিলিলিটার বোতলের দাম ছিল ৫০ টাকা। যার দাম বেড়ে ওই মদের বোতল এখন ৬০ টাকা হয়েছে। দাম বাড়ায় সমস্যায় পড়েছেন মদ্যপায়ীরা। ২৮ টাকায় ৩০০ মিলিলিটার প্লাস্টিকের বোতলে আসছে মহুয়ার গন্ধে ভরপুর বাংলা মদ মহুল। উল্লেখ্য, রাজ্য বছরে ৪০ কোটি বোতল দিশি মদ বিক্রি হয়।

১৪ অগস্ট থেকে রাজ্যে বাড়ছে সব ধরনের মদের দাম

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00