Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ অগস্ট থেকে রাজ্যে বাড়ছে সব ধরনের মদের দাম

প্রায় সব ধরনের মদ আর বিয়ারের দাম বাড়বে আর তা ১০ টাকার রাউন্ড আপে হবে। মানে যে ১৫৫টাকা ছিল, সেটা ১৬০টাকা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব মরশুমের(Festive Season) কাউন্টডাউন কার্যত শুরু হয়ে গিয়েছে। তবে সেই মরশুম আসার আগেই বাংলাজুড়ে বাড়তে চলেছে সমস্ত রকমের মদের(Price of all types of Liquor are going to Increase) দাম। বিয়ারের দাম বাড়ার পরে কমেছিল। এবার আবার তা বাড়তে চলেছে। তবে শুধু বিয়ার নয়, রাজ্যে(Bengal) বাড়তে চলেছে সমস্ত ধরনের মদের দাম। আগামী ১৪ অগস্ট থেকে বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। এই মর্মে West Bengal State Beverages Corporation বিয়ার, India Made Foreign Liquor বা দেশে তৈরি বিলিতি মদ ও Foreign Liquor বা বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে। সূত্রের খবর, India Made Foreign Liquor ও Foreign Liquor-রের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। দেশি মদ বা Country Spirit’র দাম বোতলে ৫ থেকে ১০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৬ তারিখের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছে। ২৯ জুলাই বিড খোলা হবে। ১৪ অগস্ট থেকে রাজ্যে নতুন দাম কার্যকর হবে। এর আগে ২০২১ সালে রাজ্যে বিয়ার ও মদের দাম বেড়েছিল। তবে ২০২২ সালে বিয়ারের দাম কিছুটা কমেছিল রাজ্যে। মদের দাম বৃদ্ধি প্রসঙ্গে মদের দোকানের মালিকদের অভিমত, তাঁদেরকে মৌখিক ভাবে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রায় সব ধরনের মদ আর বিয়ারের দাম বাড়বে আর তা ১০ টাকার রাউন্ড আপে হবে। মানে যে ১৫৫টাকা ছিল, সেটা ১৬০টাকা হবে। যেটা ৯৫ টাকা ছিল সেটা ১০০ টাকা হবে। তবে বিয়ারের দাম অনেকটাই বাড়তে চলেছে। যে সমস্ত বিয়ারের দাম এখন ১৩৫ টাকার কাছাকাছি, সেগুলির দাম বেড়ে ১৫০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশী বিয়ারের দাম ৩০ থেকে ৫০টাকা পর্যন্ত বাড়তে পারে।  

বাংলায় উৎসব মরশুমে মদের চাহিদা বেশিই থাকে। কার্যত সেই মরশুম শুরুই হতে চলেছে ১৫ অগস্ট থেকে যা তুঙ্গে উঠবে বিশ্বকর্মা পুজোর সময় থেকে। প্রতি বছর এই সময় রাজ্য জুড়ে মদের চাহিদা বাড়ে। ঠিক তার আগে এবারে মদ আর বিয়ার দুইয়ের দামই বাড়ানো হচ্ছে। যদিও তাতে মদের ব্যবসা ধাক্কা খাবে বলে মনে করছেন না মদের দোকানের মালিকেরা। কেননা তাঁদের দাবি, এই সময়টায় যে কোনও ক্ষেত্রেই বেশি টাকা খরচ করতে খুব একটা অনীহা দেখান না মানুষ। তাই পুরো উৎসব মরশুমজুড়েই মদের চাহিদা তুঙ্গে থাকে। নতুন দাম কার্যকর হলে ক্রেতার পকেট থেকে বাড়তি কড়ি খরচ হলেও তাঁরা বাড়তি লাভের মুখ দেখতে পাবেন।

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

কল আছে, জল নেই, এমন ৫ লক্ষ বাড়িতে ডিসেম্বরেই পৌঁছে যাবে সংযোগ

সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00