কলেজ ছাত্রীকে টিউশন থেকে ফেরার পথে হেনস্থা বিজেপি কর্মীর, প্রতিবাদ করে আক্রান্ত বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে কলেজ ছাত্রীকে টিউশন থেকে ফেরার পথে হেনস্থার অভিযোগ। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রংকিনিপুর গ্রামের ঘটনা।আক্রান্ত কলেজ ছাত্রীর পরিবার নন্দীগ্রাম থানায়(Nandigram P.S.) লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, ১৪ ডিসেম্বর, শুক্রবার অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিনে আনুমানিক সকাল ন’টা নাগাদ ওই ছাত্রী যখন টিউশন(Tution) পড়ে বাড়ি ফিরছিল তখন ওই এলাকারই শশাঙ্কশেখর মন্ডল নামের বছর বত্রিশের যুবক আচমকা তার রাস্তা আটকে দাঁড়ায়।

শারীরিকভাবে তাকে হেনস্থা করতে শুরু করে এমনকি তার পরনের জামাকাপড় ধরেও টানাটানি করে বলে অভিযোগ। পরবর্তীকালে মেয়েটি নিজেকে বাঁচাতে চিৎকার করলে তার বাবা বাঁচানোর জন্য ছুটে আসে। ওই ছাত্রীর বাবা মেয়েকে বাঁচাতে গেলে অভিযুক্ত তার বাবাকে বেধড়ক মারধর করে। অভিযোগ ছাত্রীর মা ঘটনাস্থলে ছুটে এলে তাকেও অর্ধনগ্ন করে মারধর করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nandigram Hospital) ভর্তি করা হয়েছে।এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আক্রান্ত ছাত্রীর পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে , শশাঙ্কশেখর মন্ডল নামের বিজেপি নেতা তার উপর এমন অত্যাচার করেছে। অবিলম্বে নন্দীগ্রাম থানা ওই বিজেপি (BJP)কর্মীকে গ্রেপ্তার না করলে বৃহৎ আন্দোলন শুরু করবে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হুংকার দিয়েছে।যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]