Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৈহাটির ফেরীঘাটে ৩টি চার চাকা গাড়ি হড়পা বানে গঙ্গায় ডুবে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: রবিবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ফেরীঘাট চত্বরে আবারো তিনটি চার চাকা গাড়ি হড়পা বানে গঙ্গায় ডুবে যায়। পরে গাড়িগুলিকে উদ্ধার করে পাড়ে টেনে নিয়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থলে নৈহাটির(Naihati) পুরপ্রধান ছুটে আসেন। শেষ গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন। এই গাড়িগুলির আরোহীরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন রবিবার দুপুরে। বাইরে থেকে বড়মার দর্শনে আসা ভক্তরা এই ফেরিঘাট(Ferighat) চত্বরে গাড়ি পার্কিং করেন। কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারে গঙ্গায় টেনে নিয়ে যায়। যদিও এখানে গাড়ি পার্কিং নিয়ে বড়মা কমিটি সতর্ক করেছে।

এই বিষয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের(Chairman Asok Chattapadhay) দাবি, নিষেধ সত্ত্বেও মানুষ গার্ড রেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে। এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে। গঙ্গায় জল বেড়েছে। তার ওপর হড়পা বান আসছে। মানুষকে সতর্ক করতে ছুটে এসেছি। এটা আমাদের দায়বদ্ধতা। ওই জায়গায় যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আরো বাড়তি সতর্কতার ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুরসভা। এদিন এই গাড়ি উদ্ধারে প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।এদিকে,পশ্চিম মেদিনীপুরে নিম্নচাপের জেরে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের(Ghatal) বেশ কিছু অংশ।ঘাটাল ব্লকের মনসুকা তে ঝুমি নদীর জল বৃদ্ধি পেয়েছে।নদীর ওপরে সাতটি বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে দুদিন আগেই। মানুষজন নৌকাতে পারাপার করছেন।

রাস্তা প্লাবিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষজন জল পেরিয়ে যাতায়াত করছেন। ঝুমি নদীর ওপর পাকা সেতুর কাজ শুরু হলেও তা এখনো শেষ হয়নি।একাধিকবার ওই সেতু পরিদর্শন করেছেন জেলা শাসক, মহকুমা শাসক(SDO) সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা, অভিযোগ উঠেছে কাজের ঢিলামির।এদিকে, শিলাবতী নদীর জল বাড়লেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়। ঝুমি নদীর জল বাড়ায় ঘাটাল পুরসভার কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00