Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরলতার সুযোগ নিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা প্যারা টিচারের

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্তার শিকার হল এক দশম শ্রেণীর ছাত্রী।ওই নাবালিকা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দা।জানা যায়,সে যে স্কুলে পড়ে সেই স্কুলের এক প্যারা টির্চারের বিরুদ্ধে অভিযোগ।এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ওই স্কুলেরই ওই প্যারা টিচার।তার বাড়ি নাদন ঘাটের ,গঙ্গা নন্দপুরে। তাঁর নাম ভবতোষ বিশ্বাস(Bhavotosh Biswas)।ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্ৰেফতার করা হয়েছে। শুক্রবার তাকে কালনা মহকুমা আদালতে(Kalna Court) পেশ করা হয়।জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে ওই নাবালিকাকে উচ্চ শিক্ষা দেবে বলে ২৭ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেন ওই প্যারা টিচার। তাকে বলেন এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিং এ ক্লাস করাবেন।

মোবাইলটি একটি বইয়ের ভেতর লুকিয়ে রাখতে বলে। এরপর মেয়েটির সাথে মাঝে মাঝেই ওই শিক্ষক ভিডিও কলিং(Video Calling) করে এবং বিভিন্ন যৌন ছবি উত্তেজক ছবি দেখাতো এমনটাই অভিযোগ।এরপর প্রায় ২০ দিন আগে তাকে একটি পরিতক্ত পেপার মিলেন নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে সিঁদুর পরিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এমনটাই অভিযোগ। মেয়েটির মোবাইলে সে সব ছবি পাওয়া গিয়েছে। দাবি পরিবারের।

মেয়েটি প্রথমে ভয় বাড়িতে না জানালেও পরে পরিবারকে সবকিছু খুলে বললে পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করে। কিন্তু কর্তৃপক্ষ তিন চার দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয় নি। তখন বাধ্য হয়ে বৃহস্পতিবার নাদনঘাট থানায়(Nadanghat P.S.), লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে কালনা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ১৬৪ ধারায় মেয়েটির জবানবন্দি এখনো হয়নি। শারীরিক পরীক্ষাও এখনো হয়নি। এগুলি পরবর্তীকালে হবে। এমনটাই জানিয়েছেনসরকারি আইনজীবী মলয় পাঁজা। এখন দেখার বিষয় পুলিশি তদন্তে এই অভিযোগের সত্যতা প্রকাশ পায় কিনা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00