দোল উৎসবকে কেন্দ্র করে উৎসব মুখরিত নবদ্বীপ, টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি ,নবদ্বীপ: শুক্রবার দোল উৎসব। ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের। তারি মাঝে চলছে টোটোর (TOTO)দৌরাত্ম্য। এবার নবদ্বীপ থানা(Nabwadip P.S.) পুলিশের শুরু হল কড়া পদক্ষেপ নেওয়ার পালা। শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশের তরফ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ। বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। পাঁচজনের বেশি টোটো চালক গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শহরে। যদি পুলিশের নির্দেশকে কেউ অমান্য করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই গোটা নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে দেশি-বিদেশি ভক্তদের ঢল নেমেছে। সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে হাজার হাজার ভক্তরা। সেই কারণে সারা বছরের তুলনায় দোল উৎসবকে(Dol Utsav) কেন্দ্র করে এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় নবদ্বীপ শহর জুড়ে।কিন্তু মানুষের ভিড়ের মধ্যেই বাড়তেই থাকে টোটো গাড়ি চালকদের দৌরাত্ম্য। সেই কারণে টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশের তরফ থেকে নেওয়া হল এই পদক্ষেপ।

স্বভাবতই পুলিশের এই পদক্ষেপে খুশি নবদ্বীপ বাসি থেকে শুরু করে পর্যটকেরা। গোটা নবদ্বীপ শহরে সিসিটিভি(CCTV) ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। দোল উৎসব কে কেন্দ্র করে যাতে কোন ধর্মে অপ্রীতিকর ঘটনার না ঘটে তার জন্য সাদা পোশাকে মহিলা ও পুরুষ পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে নবদ্বীপ পৌরসভার পুর প্রধান দোলযাত্রা উপলক্ষে তিন দিন সাধারণ মানুষকে নিরামিষ খাওয়ার আবেদন জানানোকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক।

জানেন কী পৃথিবীর সবচেয়ে মূল্যবান রংয়ের কাছে হার মানবে সোনার দামও!

রংয়ের উৎসবে মাতোয়ারা বাংলা, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী মমতা?

‘খেলব হোলি…’, রংয়ের উ‍ৎসবে মাতোয়ারা কোচবিহার থেকে কাকদ্বীপবাসী

হোলি উপহার Ola-র, Electric স্কুটারে ২৬,৭৫০ টাকা পর্যন্ত ছাড়, কতদিন মিলবে?

কঁচিকাঁচারা শাক-সবজি ও ফুলের রস দিয়ে তৈরি করেছে ভেষজ আবির

রং নয়, এখানে হোলি খেলা হয় চিতাভস্ম দিয়ে – জেনে নিন মশান হোলির অজানা কাহিনি

ওড়িশায় পাঁচ দিন ধরে দোলগোবিন্দ রূপে পূজিত হন মহাপ্রভু জগন্নাথ  

‘মন বড় থাকলে সব রঙিন’, রংয়ের উ‍ৎসবের প্রাক্কালে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]