Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের উত্তপ্ত ধুলিয়ান, দাউ দাউ করে জ্বলছে পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ-হিংসায় ফের আগুন জ্বলল ধুলিয়ানে। নতুন করে অশান্তি তৈরি হল এই এলাকায়। এবার তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকার উপ পুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার ধুলিয়ানের ৫ নম্বর ওয়ার্ডে কসমেটিক্সের দোকান রয়েছে। ব্যবসায়ীর পরিবারের সন্দেহ, বুধবার সকালে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি এসে দেখেন সব শেষ। কেন্দ্রীয় বাহিনীর টহল, পুলিশের নজরদারি, তারপরও কীভাবে হল এই ঘটনা? উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, এদিন ভোরের দিকে ওই প্রসাধনী সামগ্রীর দোকানে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ছুটে এসে আগুন নেভানোর জন্য সাহায্য করেন। তার মধ্যে খবর পৌঁছে যায় দোকানের মালিকের কাছে।

স্থানীরা জানিয়েছেন, কোনও শর্ট-সার্কিট বা অন্য কোনও কিছুর জন্য এই আগুন লাগেনি। দোকানের গেটের সামনে থেকেই এই আগুন লাগানো হয়েছে। খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দোকান। ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধেই আগুন ছড়িয়ে পরে পুরো দোকানে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বেশ কিছুক্ষণ পর আগুন নেভানো সম্ভব হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে হাজির হয়ে পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের ধুলিয়ান-সামশেরগঞ্জ এলাকা। কেউ নিশ্চিন্তে বাড়ির বাইরেও যেতে পারছে না। প্রত্যেকদিন আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার মানুষ। এখনও সম্পূর্ণ শান্ত হয়েনি ধুলিয়ান। সমস্ত দোকান-স্কুল- কলেজ বন্ধ বলেই জানা যাচ্ছে। সঙ্কটকালে কীভাবে নিরাপদে বাড়ি থেকে কাজে ফিরতে পারবে সেই নিয়েই চিন্তায় সাধারণ মানুষ। অন্যদিকে, মুর্শিদাবাদের অশান্ত এলাকায় ত্রাণ ইত্যাদি দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে আরও একটি সংগঠন। তাঁদের দাবি, ছোট ছোট টিম যাবে ওষুধ, খাবার পৌঁছে দিতে।

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

ভুয়ো আধার তৈরির অভিযোগে লালগোলায় পুলিশের জালে ২

‘১৫ অগস্টের পর অলআউট লড়াই’, ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00