‘বিজেপি মানুষের খবর রাখে না, আমোদে ব্যস্ত’ রানাঘাটে জিতে জানালেন মুকুট

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জিতেছেন ৩৭ হাজার ভোটের ব্যবধানে। হারিয়েছেন বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় ধাক্কা গেরুয়া শিবিরে। বাংলায়(Bengal) ক্রমশ হারিয়ে যাচ্ছে পায়ের তলার মাটি। আর তাই রাজ্যে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া বাহিনী। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেই পদ্মশিবির বাংলায় ৫ বছর আগের জেতা বেশ কিছু আসন হারিয়েছে। উনিশে যা ছিল ১৮, সেটাই চব্বিশে নেমে এসেছে হয়েছে ১২। সেই যুদ্ধের পরে সকলের নজর ছিল রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কী হয় সেই দিকে তাকিয়ে। কেননা সেই ৪ কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ আর বাগদা ছিল বিজেপির দখলে। খালি মানিকতলা ছিল তৃণমূলের দখলে। কিন্তু এদিন উপনির্বাচনের ফল বলে দিচ্ছে, বিজেপির হাতছাড়া হয়ে গিয়েছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ আর বাগদা। ৩ বিধানসভা কেন্দ্রই গিয়েছে তৃণমূলের দখলে। এর মধ্যে নদিয়া জেলার(Nadia District) রানাঘাট দক্ষিণ বিধানসভা(Ranaghat Dakshin Assembly Seat) কেন্দ্রে তৃণমূল(TMC) প্রার্থী মুকুটমণি অধিকারী(Mukutmani Adhikari) জিতেছেন ৩৭ হাজার ভোটের ব্যবধানে। হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে।

এদিন জয়ের মুখ দেখে মুকুট জানিয়েছেন, ‘উনিশের লোকসভা ভোটে, একুশের বিধানসভা ভোটে, এবারের লোকসভা ভোটে রানাঘাটের মানুষ বিজেপিকে জিতিয়েছেন। কিন্তু কী পেয়েছেন। বিজেপি মানুষের ভোট নিয়ে মানুষকেই ভুলে গিয়েছে। বিজেপি মানুষের খবর রাখে না। আমোদে ব্যস্ত। পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা বিজেপি ভাবে না। মানুষ সেটা বুঝে গিয়েছে। তাই আজকের এই ফল। মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হয়েছে। মতুয়াদের কোনও দাবি পূরণ করেনি কেন্দ্র। তাই ভোটের এই ফল। ভাল লাগছে।’ এদিন গণনার শুরু থেকেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে যায় তৃণমূল। চতুর্থ রাউন্ড গণনার শেষে দেখা গিয়েছিল তৃণমূল বিজেপির থেকে ৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। কার্যত সেই সময় থেকেই রানাঘাটে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস শুরু হয়ে যায় মুকুটমণিকে ঘিরে। ১২ রাউন্ড গণনা শেষে ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে যান মুকুট। তখনই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান সেখানকার বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস।

কিন্তু গণনাকেন্দ্র ছেড়ে বাইরে পা রাখতেই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে গণনাকেন্দ্র থেকে বার করা হয়। রানাঘাটে তৃণমূলের এই জয় নদিয়া জেলার দক্ষিণ দিকের মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির দখলদারিকে ধাক্কা দিয়ে দিল। নদিয়া জেলার ৪টি মহকুমার মধ্যে রানাঘাট ও কল্যানী মহকুমা মতুয়া অধ্যুষিত। এই ভোট ব্যাঙ্কে ভর দিয়েই বিজেপি উনিশে আর চব্বিশে লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছে। একুশের ভোটেও এই দুই মহকুমা এলাকার অধিকাংশ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের জয় বিজেপির সেই আধিপত্যবাদে থাবা বসালো। দেখার বিষয় তৃণমূল মুকুটের হাত ধরে এই আধিপত্য আগামী দিনে ধরে রাখতে পারে কিনা। বিশেষ করে আগামী ২ বছর বাদে হতে চলা বিধানসভা নির্বাচনে নদিয়ার দক্ষিণ দিকে তৃণমূল ও বিজেপি কেমন ফল করে সেই দিকেই তাকিয়ে থাকবে সকলে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]