Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর ,ভেঙে গেল একাধিক ফেরিঘাট

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: আচমকাই ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর । আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট, সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত ।আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে(Mayurakhi River) ছাড়া হয়েছে জল। তিলপাড়া জলাধার(Tilpara Dam) থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় ৫০০০ কিউশেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে রবিবার সকালে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট।

মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া(Saithia) শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতালা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে, তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়। যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। শুক্রবার মধ্য রাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটরবাইক থেকে আরম্ভ করে যে কোন যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের(Saithia Rail Bridge) ওপর দিয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর দুই তিন থেকে ভগ্ন দশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ।

আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে। সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল। তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের উপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন।অন্যদিকে,জলের তলে বান্দহা গ্রামের ব্রিজ,সমস্যায় দুই প্রান্তের মানুষ।জলের তলে ডুবে গেল বান্দহা গ্রামের ব্রিজ। মূলত এই ব্রিজ হয়েই খুব সহজে নারায়নঘাঁটি(Narayanghati), বান্দহা, বলুর, কুন্ডলা, ইন্দুরিপাড়া সহ বিভিন্ন গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই পারাপার করতেন। তবে রবিবার সকালে সেচ ক্যানেলের মধ্যে জল বেড়ে যাওয়ার কারণে বান্দাহা গ্রামে সেচ ক্যানেলের উপর কংক্রিটের তৈরি ব্রিজ ডুবে গেল জলের তলায়। আর যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ক্যানেলের দুই প্রান্তের মানুষজনের। রবিবার সকাল দশটা নাগাদ জলের তলে ডুবে গেল এই ব্রিজ ।আর যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ক্যানেলের দুই পাড়ের মানুষজনের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00