Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাকিস্তানকে ওদের ভাষায় জবাব দিতে হবে’, গর্জে উঠলেন শহিদ বিএসএফ জওয়ান ইমতিয়াজের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে গণহত্যাকারী পাক সেনাদের গুলিতে শহিদ হয়েছেন বিএসএফের সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ। পাক সেনার ছোড়া বুলেট শরীরকে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। সোমবার (১২ মে) বাবাকে মাটির নিচে শায়িত করার পরেই পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন শহিদ ইমতিয়াজের ছেলে মহম্মদ ইমরান পাকিস্তানকে ওদের ভাষাতেই জবাব দেওয়ার দাবি জানালেন। তাঁর কথায়, ‘পাকিস্তানকে ওদের ভাষাতেই জবাব দিতে হবে, যাতে দেশের অখণ্ডতা রাখতে জীবন দেওয়া সৈনিকদের আত্মত্যাগ বৃথা না যায়।’

জম্মু-কাশ্মীরের আর এস পুরায় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন বিহারের সারণ জেলার নারায়ণপুরের বাসিন্দা। গত শনিবার (১০ মে) রাতে সীমান্তের ওপার থেকে অতর্কিতে পাক বাহিনী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরাও পাক সেনার বুলেট কেড়ে নেয় সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের জীবন। সোমবার সকালে শহিদ বিএসএফ সাব-ইন্সপেক্টরের নিথর দেহ বিমানে পৌঁছয় পটনা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জন্মভিটে নারায়ণপুরে। দেশের বীর সন্তানকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় উপচে পড়েছিল নারায়ণপুরে। জন্মভিটেতেই চির শায়িত হন ইমতিয়াজ।

অকালে বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন শহিদ বিএসএফ জওয়ানের ছেলে ইমরন। যদিও বাবার আত্মবলিদানের জন্য গর্বও অনুভব করছেন। বাবাকে কবরস্থ করার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি আমার বাবার সর্বোচ্চ আত্মত্যাগের জন্য গর্বিত এবং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, সেই সকল সাহসী বীরদের শ্রদ্ধা জানাই। পাকিস্তান ভারতীয় সৈন্যদের ছল করে হত্যা করছে।রা তাদের স্বামী হারাচ্ছেন এবং সন্তানরা তাঁদের পিতাকে। আমি চাই পাকিস্তানকে ওদের ভাষায় জবাব দেওয়া উচিত যাতে শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ বৃথা না যায়। আমি এখন আমার জীবন আমার বাবার স্মৃতি নিয়ে কাটাব, যিনি দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন আমি একজন শহিদের পুত্র বলে গর্ববোধ  করব। পাকিস্তানের উপর নির্ভর না করে, ভারতের উচিত এর উপযুক্ত জবাব দেওয়া যাতে সৈন্যদের বারবার সর্বোচ্চ আত্মত্যাগ করতে না হয়।’ দীপ্তকণ্ঠে যখন কথাগুলো বলছিলেন ইমরান, তখন তাঁর দু-চোখ বেয়ে লাগাতার ঝরছিল অশ্রু। পাশাপাশি ঠিকরে বেরোচ্ছিল প্রতিশোধস্পৃহার আগুন।

পাকিস্তানকে সাহায্যের জের, তুর্কি সংস্থার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক কেন্দ্রের

রাজস্থান সীমান্তে নিষিদ্ধ পাকিস্তানি সিম ব্যবহার, কড়া নজরদারি প্রশাসনের

‘সিন্ধু জলচুক্তি স্থগিত রাখবেন না’, মোদি সরকারের কাছে কাতর আর্জি শাহবাজের

‘মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে, সতর্ক করলেন জেলবন্দি ইমরান

পাকিস্তানকে বাঁচতে হলে কী করতে হবে, পথ বাতলে দিলেন মোদি

জানেন কীভাবে তৈরি করা হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ড্রোনগুলি?

‘যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ভারত, জয়ী হয়েছি আমরা’, হুঙ্কার শাহবাজ শরিফের

ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোয় নিষিদ্ধ ৬ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00