Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

GTA-র জন্য বিপুল বরাদ্দ ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর পেরালেই ২৪-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে পাহাড়কে হাতে রাখতে মরিয়া বাংলার শাসকদল। তাই উন্নয়নকে অস্ত্রে করেই লোকসভা নির্বাচনের আগে রূপলেখা তৈরি করলো ঘাসফুল শিবির। শুক্রবার কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মমতা জিটিএ-র জন্য ৭৫ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন।   এদিকে জিটিএ কর্মীদের বেতন কাঠামোর পরিবর্তন থেকে শুরু করে গ্র্যাচুরিটি  দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে ওঠেন পাহাড়ের বাসিন্দারা। 

এদিন মমতা বলেন, ‘কার্শিয়ঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা দেওয়া হবে। বাড়বে জিটিএ কর্মীদের বেতন। পাশাপাশি সংশোধন করা হচ্ছে বেতন কাঠামো।‘ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন,’পাহাড়েও হবে আইটি হাব।  এর পাশাপাশি পাহাড়ে শিক্ষকদের ৫৯০ টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে।’ পাশাপাশি ভোটের আগে তিনি ‘ঘর ঘর মে পানি’ অর্থাৎ ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাওয়ার বার্তা দেন। 

জিটিএ গঠন থেকে শুরু করে পাহাড়ের উন্নয়নে বারবার ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একগুচ্ছ কর্মসূচি নিয়ে বুধবার প্রায় এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাইপোর বিয়ের অনুষ্ঠান ছাড়াও সরকারি ও দলীয় অনুষ্ঠান রয়েছে আগামী ১২ তারিখ পর্যন্ত। 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00