Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্যি! পিঁপড়ে পাচারের মতো অদ্ভুত অপরাধে কড়া শাস্তি দিল কেনিয়ার আদালত! জীবিত পিঁপড়ে বিদেশে পাচারের চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন এক চিনা নাগরিক, আর সেই ঘটনাতেই এবার আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কেনিয়া-র একটি আদালত জীবিত পিঁপড়ে পাচারের অভিযোগে এক চিনা নাগরিককে দোষী সাব্যস্ত করে ১০ লাখ কেনিয়ান শিলিং জরিমানা এবং ১২ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার আদালতের ম্যাজিস্ট্রেট এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় বিচারক স্পষ্টভাবে জানান, সাম্প্রতিক সময়ে দেশে বন্যপ্রাণ পাচারের নতুন ধরণ হিসেবে পিঁপড়ে পাচারের ঘটনা বেড়েছে। তাই এই ধরনের অপরাধ রুখতে কঠোর শাস্তি অত্যন্ত প্রয়োজন, যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত চিনা নাগরিক ঝাং কেকুনকে গত মাসে নাইরোবি-র প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সন্দেহজনক আচরণের কারণে তাঁর লাগেজ তল্লাশি করা হলে, সেখান থেকে ২,২০০টিরও বেশি জীবিত গার্ডেন পিঁপড়ে উদ্ধার হয়।

আরও পড়ুন: রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই পিঁপড়েগুলি বিদেশে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই পাচার করা হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট প্রজাতির পিঁপড়ের আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় এই ধরনের পাচার বাড়ছে। এই ঘটনার পর কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে, বন্যপ্রাণ সংক্রান্ত যে কোনও ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

0:00