নিজস্ব প্রতিনিধি,মালদা: লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল(Malda Hospital) সংলগ্ন এলাকায়। কে বা কারা দেহটি ফেলে গিয়েছে। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার সাতসকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সংলগ্ন রেললাইনের(Rail Line) ধারে, লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানের। মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে, স্থানীয় বাসিন্দা দুর্গা পাল বলেন, মারা যাওয়ার পর দেহটিকে মাটি দিতে পারতো। এইভাবে ফেলাটা উচিত হয়নি। কুকুর বা কাকে দেহটি ঠুকরে খেতে পারে।
কুকুর দেখতে পেলে এটাকে নিয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করত। এতে আরো যে পরিবেশ গড়ে উঠতো তাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিত।আশেপাশে হাসপাতাল নার্সিংহোম রয়েছে সেখান থেকে কেউ দেহটি এখানে ফেলেছে, এমনটাই অনুমান স্থানীয়দের। পুলিশ মৃত সদ্য জাতের সূত্র পাওয়ার চেষ্টা করছে। বেআইনি গর্ভপাতের ফলে এই সদ্যজাত শিশুটির(New Born Baby) মৃত্যু হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।মালদায় রেল লাইনের ধারে সদ্যোজাত শিশু পুত্রের দেহ ফেলে দেওয়ার ঘটনা কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় পৌরসভা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য স্থানীয় নার্সিংহোমগুলিকে(Nurshing Home) বিশেষ বার্তা দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে বলে জানা গেছে।