টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে দাদাকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল গুণধর ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: মর্মান্তিক ঘটনা। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে নিজের দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দাদাকে খুন করল ভাই।চাঞ্চল্যকর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল পুরাতন মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষাবাথানীর বটতলা গ্রামে(Battala Village)। ওই গ্রামের বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক যতন কোলেকে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে খুন করার অভিযোগ ওঠে তার ভাই নন্দন কোলের(Nandan Koley) বিরুদ্ধে। জানা গেছে, মৃত যতন কোলের(Jatan Koley) বয়স ৫৪ বছর। তিনি অবিবাহিত। বেশির সময় বাইরের রাজ্যেই শ্রমিকের কাজ করেন। সম্প্রতি তিনি ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে এসেছিলেন।

এরপর টাকা পয়সা ও সম্পত্তি ‘ভাগাভাগি নিয়ে যতন ও নন্দন দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাধে। সকালে সেই বিবাদ মিটেও যায়। কিন্তু মনে মনে রাগ পুষে রাখে ভাই নন্দন কোলে। তাই রাতে সে মদ্যপান করে বাড়ি ফিরে ঘুমন্ত দাদার গায়ের পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন ধরানোর পরপরই যতন আর্ত চিৎকার শুরু করে দাদা তখন তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গিয়ে তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে(Malda Hospital) পাঠান।

কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে সোমবার মৃতের দিদি জলি কর্মকার ইটাহার থেকে ছুটে এসে গোটা ঘটনা জানিয়ে মালদা থানায়(Malda P.S.) ভাই নন্দন কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সোমবার গভীর রাতেই পুলিশ ছোট ভাইকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। আদালতে যাওয়ার সময় ধৃত নন্দন কোলে পেট্রল ঢেলে দাদাকে খুনের কথা স্বীকার করে।

মালদায় লোডশেডিং করে তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন

ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

গাছ কাটার টাকার ভাগাভাগি নিয়ে গোলমাল, ভাইকে খুন করল দাদা

মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]