গাছ কাটার টাকার ভাগাভাগি নিয়ে গোলমাল, ভাইকে খুন করল দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: সামান্য গাছ কাটার টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল। চরম পরিণতি মৃত্যু। নৃশংসভাবে একাধিকবার হাসুয়ার কোপ মেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মালদহের ইংলিশ বাজার থানার (Englishbazar P.S.) দক্ষিণ ভবানীপুর এলাকার ঘটনা। জানা গেছে মৃত ভাইয়ের নাম মির্জা আজাদ। অভিযুক্ত দাদা বাবলু মির্জা ঘটনার পর থেকে পলাতক। তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মৃত মির্জা আজাদরা তিন ভাই। সব থেকে ছোট ছিল সে।

দুই বিঘা জমিতে থাকা আম গাছ (Mango Tree) কেটে বিক্রি করছিল বাবলু মির্জা। আরো দুই ভাই রয়েছে। সে একা কেন আম গাছ বিক্রি করবে এই কথা বলাতে ছোট ভাই এবং বড় দাদার মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ এরপরই বাবলু মির্জা (Bablu Mirza) তার ছোট ভাই মির্জা আজাদকে ধারালো হাসুয়া দিয়ে একাধিকবার নৃশংস ভাবে কোপ মারে। গভীর রাতে মির্জা আজাদকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। শুক্রবার মৃতদেহ ময়না তদন্ত করার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। মৃতের স্ত্রী অভিযুক্তের ফাঁসির দাবি তুলে সোচ্চার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এই ঘটনায় এলাকায় উত্তেজন আছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে।মালদায় এই গাছ কাটার টাকা নিয়ে গোলমালের জেরে একটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় স্থানীয় মানুষজন প্রত্যেকেই দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। পরিবারের মধ্যে এই ধরনের নৃশংস খুনের ঘটনা ঘটে যাওয়ায় গ্রামবাসীরা প্রত্যেকই শোকাহত।

টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে দাদাকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দিল গুণধর ভাই

মালদায় লোডশেডিং করে তৃণমূল কর্মীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন

ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]