Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের গ্রামে গিয়ে রোগী পরিষেবা দেওয়া শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রতিবাদের নানান ভাষা। কিন্তু এভাবেও যে প্রতিবাদ করা যায় তা-ই করে দেখালেন মালদা মেডিক্যাল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। তারা পরিষেবা বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার আরজি কর কান্ডে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিবপুর ব্লকের(Habibpur Block) আইহো এলাকায়। এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণে মালদা মেডিক্যাল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিকের(Avay Clinic) আয়োজন করা হয়।

সেখানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Malda Medical College Hospital)জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় ৫০জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। প্রয়োজনীয় ওষুধপত্র দেন। তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড়ে সামিল প্রতিটি মানুষকে প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে আর জি কর কান্ডের প্রতিবাদের কথা, জানান দেন।

আরজি করের(R G Kar) বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান লিখে দেন। যাতে ডাক্তারবাবুদের এই আন্দোলনে সাধারণ মানুষ আরও বেশি বেশি সমর্থন জানাতে এগিয়ে আসেন। অন্যদিকে,মালদা মেডিকেল কলেজ হসপিটাল এর রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফোরামের যৌথ উদ্যোগে ‘অভয়া’ ক্লিনিক পরিষেবা হবিবপুর ব্লকের আইহো এলাকায়।সিনিয়র ও জুনিয়র সহ ৬০ জন ডাক্তার বুধবার এই পরিষেবা দেন। স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি ওষুধ ও বিনামূল্যে দেওয়া হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00