Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিষাদলের কৃষি উন্নয়ন সমিতিতে ৩ কোটি টাকার তছরুপ, কার্যালয়ে গ্রাহকদের বিক্ষোভ

১০০ বছরের পুরনো কেশবপুর রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৩ কোটি টাকা তছরুপের ঘটনায় বিক্ষোভ গ্রাহকদের। তর্কে বিজেপি-তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমবায়ে গ্রাহকের সংখ্যা ৬ হাজার। Share Holder আছেন ২৫০০জন। সমবায়ের বার্ষিক Turn Over ২৭ কোটি টাকা। সেই সমবায়েই কিনা কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার হলদিয়া মহকুমার মহিষাদল(Mahishadal) ব্লক। সেখানকার কেশবপুর রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি(Keshabpur Radhakrishna Co-Operative Agricultural Development Society) পরিচালন কমিটির বিরুদ্ধেই উঠেছে এই টাকা তছরুপের অভিযোগ। আর সেই অভিযোগকে ঘিরেই এদিন সমিতির কার্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকেরা। তবে এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতিও। কেন? কেননা, গত ৫ বছর ধরে এই সমবায় সমিতি শাসকদল তৃণমূল(TMC) পরিচালনা করত। সম্প্রতি তা হাত বদল হয়ে বিজেপির(BJP) ঝুলিতে গিয়েছে। আর যেই টাকা তছরুপের অভিযোগ উঠেছে অমনি, শাসকদলও পাল্টা দাবি করছে, যারা বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা বিজেপির লোক। সমিতির গ্রাহকই নন। তবে স্থানীয় তৃণমূল বিধায়ক টাকা তছরুপের অভিযোগ পুরোপুরি অস্বীকারও করছেন না।

আরও পড়ুন, সন্দীক ঘোষকে Show Cause Notice ধরালো রাজ্য মেডিকেল কাউন্সিল

জানা গিয়েছে, মহিষাদলের কেশবপুর রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১০০ বছরের পুরনো। ১৯২৩ সালে তা স্থাপিত হয়। তবে এই ১০০ বছরে তার কলেবর যে খুব বৃদ্ধি পেয়েছে এমনটাও নয়। কেননা গ্রাহক সংখ্যা মোটে ৬ হাজার। তবে সমিতির আর্থিক অবস্থা যে বেশ ভাল তা Share Holder-দের সংখ্যা এবং সমিতির বার্ষিক Turn Over দেখলেই বোঝা যায়। এহেন সমবায়ে ৩ কোটি টাকা তছরুপের(3 Crore Rupees Damage) অভিযোগ কিন্তু খুব মামুলি ঘটনা নয়। এদিন কয়েকশো গ্রাহক বিক্ষোভ দেখান সমিতির কার্যালয়ে এসে। তাঁদের অভিযোগ, সমিতিতে তছরুপের ঘটনা ঘটলেও সমবায় কর্তৃপক্ষ কোন আইনি পদক্ষেপ করেননি। সমবায়ের ম্যানেজার অমলবরণ সামন্ত অবশ্য টাকা তছরুপের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘সমবায়ে কিছু টাকা তছরুপ হয়েছে। অডিট হলে জানা যাবে ঠিক কত টাকা তছরুপ হয়েছে।’

আরও পড়ুন, ‘ডাক্তারদের বিচার করবে কে?’, প্রশ্ন সন্তানহারা মায়ের

সমবায়ের টাকা তছরুপের ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়েছে। এদিন বিক্ষোভকারীরা জানিয়েছেন, সমবায়ে প্রায় ৩ কোটি টাকার তছরুপ হয়েছে। কর্তৃপক্ষ হিসাব দেন না। তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে নেমেছেন। খেটে খাওয়া সাধারণ মানুষের কষ্টের উপার্জন করা টাকা এইভাবে তছরুপ হবে তা মেনে নেওয়া যায় না। তাই তাঁরা প্রশাসনের সব স্তরে অভিযোগ জানাবেন। এই ঘটনায় আবার মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানিয়েছেন, ‘সাধারণ মানুষের টাকা যারা তছরুপ করেছে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তছরুপের অভিযোগ সমবায় দফতরে জানানো হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00