মধ্যমগ্রামে যৌন হেনস্থাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর, লাঠিচার্জ,কাঁদানে গ্যাস

Share:

নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম: উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। মধ্যমগ্রামের(Madhyamgram) রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ যায় । পুলিশকে দেখেই ‘উই ওয়ান্ট জাস্টিস ‘স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর করে স্থানীয় মানুষজন।এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।মধ্যমগ্রামে নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আব্দুল রোব ও পঞ্চায়েত সদস্য আবদুল হাফিজকে বারাসাত আদালতে(Barasat Court) তোলা হয়। পুলিশ সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন করলে বিচারপতি তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অন্যদিকে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া পঞ্চায়েত সদস্য আবদুল হাফিজ তাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালতের বিচারপতি। পঞ্চায়েত সদস্যের বিরোধী অভিযোগ নির্যাতনের ঘটনা ঘটার পর নির্যাতিতার পরিবার ও আব্দুর রোব নিয়ে বৈঠকে বসে মীমাংসা করে নেওয়ার জন্য আবেদন করেন।

আগামী ৪ তারিখ পুনরায় আদালতে তোলা হবে। এদিকে,আবার মালদার(Malda) হবিবপুরে ধর্ষণের অভিযোগ। মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। হবিবপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ।যুবতীর আত্মীয়রা জানান, ওই যুবতীর বাবা আগেই মারা গেছে। তার দাদা ভিন রাজ্যে কাজ করে। যুবতীর মা মাঠে কাজ করতে গিয়েছিল। সেই সুযোগ নিয়ে গ্রামেরই এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মানসিক ভারসাম্য হীন যুবতীকে ধর্ষণ করে।

এরপর ওই যুবতী তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। হবিবপুর থানায়(Habibpur P.S.) অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।৪৮ ঘণ্টার মধ্যে একই এলাকায় দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এছাড়া,হাওড়া হাসপাতালে এক নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ।ঘটনায় চাঞ্চল্য হাসপাতালে।সিটি স্ক্যান(Citi scan) বিভাগে ওই নাবালিকাকে নিয়ে এলে তাকে ওই বিভাগের এক কর্মী শ্লীলতাহানি করে বলে অভিযোগ।খবর পেয়ে রোগীর বাড়ির লোকজন আসে হাসপাতালে।উত্তেজনা ছড়ায়।হাওড়া থানা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।অভিযুক্তকে আটক করেছে হাওড়া থানার(Howrah P.S.) পুলিশ।

হবিবপুরে ডাক্তারি সহকারির কাজ শেখানোর অছিলায় স্কুল ছাত্রীকে ধর্ষণ হাতুড়ে ডাক্তারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]