Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হবিবপুরে ডাক্তারি সহকারির কাজ শেখানোর অছিলায় স্কুল ছাত্রীকে ধর্ষণ হাতুড়ে ডাক্তারের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা ও মুর্শিদাবাদ: ফের রাজ্যে উঠে এল ধর্ষণের অভিযোগ। এবারের ঘটনাস্থল মালদার হবিবপুর থানা এলাকায় ।ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াক বা হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত এলাকায় । নাবালিকার পিতা জানিয়েছেন ,এলাকায় এক কোয়াক বা গ্রামীন চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেলপারের কাজ শিখানোর জন্য বলেন এবং ডাকেন। এই সুযোগে গত বুধবার সন্ধ্যে ৭টা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিবপুর থানার পুলিশ । এরপর কোয়াক ডাক্তার বা হাতুড়ে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হবিবপুর থানায়(Habibpur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

অন্যদিকে,মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার খড়গ্রাম থানার(Khargram P.S.) মহিষার গ্রাম পঞ্চায়েতের গোয়াই হইতে পুরন্দপুর যাওয়া রাস্তায় কালভার্টের নিচে এক বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ । কে বা কারা বোমা গুলি রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ।বোম্ব স্কোয়াডকে খবর দেয় খড়গ্রাম থানার পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00