Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকার শৌচালয়ে রাতভর প্রেমিক, জানতে পেরেই বিপদ-চলল মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি : সোশ্যাল মিডিয়ায় আলাপ। সেই কয়েকদিনের আলাপেই সম্পর্কে জড়িয়েছেন এক গৃহবধূ। প্রেমিকার টানেই কোচবিহার থেকে ধূপগুড়ি এসে বিপদে পড়েছে প্রেমিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত গৃহবধূর সঙ্গে ফেসবুকে (facebook) আলাপ হয়েছিল কোচবিহারের ওই যুবকের। এরপরেই দুজনের মধ্যে তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক।  তাদের প্রায় ৩-৪ বছরের সম্পর্ক বলে জানা গিয়েছে। এতবছর সম্পর্ক লুকিয়ে রাখতে পারলেও, এখন আর পারেনি। অবশেষে ধরা পড়ে গিয়েছে সে। আর তাতেই চরম পরিস্থিতি যুবকের।

জানা গিয়েছে, ওই গৃহবধূর প্রেমিক মহিলার শ্বশুর বাড়িতেই এসেছিলেন। মহিলার শ্বশুর তাকে দেখতে পেয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই কথা না শুনে প্রেমিকার শৌচালয়েই রাতভর লুকিয়েছিল প্রেমিক। সকালে বিষয়টি সামনে আসতেই বিপদে পড়ে ওই প্রেমিক যুবক। কেবন বলা সত্ত্বেও সে চলে যায়নি, সেই নিয়ে স্থানীয়রা ওই যুবককে ধরে মারধর করে। ঘটনার জেরে পূর্ব ডাউকিমারী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারী পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেমিক যুবক ও গৃহবধূকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে প্রকাশ্যে গৃহবধূ ও তাঁর মা মুখ খুললেও প্রেমিক এই নিয়ে কোনো কথা বলেন নি। অন্যদিকে, গৃহবধূর স্বামী এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। গোটা ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া (social media)-র সম্পর্ক যে মানুষের কত ক্ষতি হয় সেটা ফের একবার প্রমাণিত হয়েছে এই ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা সম্পর্ক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে জীবন।

‘মা কবে ফিরবে?’ ছবি আঁকড়ে মায়ের ফেরার অপেক্ষায় শিশু

সরকারি হাসপাতালে পুলিশের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ

প্রেমিকা-সহ পরিবারের ৫ জনকে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কেরলের যুবকের

বিশ্বের প্রতিটি দেশের নাম বলে দিচ্ছে নিমেষে, একরত্তির জ্ঞান দেখে চোখ কপালে

পিলে চমকানো কাণ্ড ধূপগুড়িতে, বিষধর অজগরের মুখে চুম্বনের নিজস্বী যুবকের

মূক ও বধির যুবতীকে ধর্ষণ, অভিযুক্তের গ্রেফতারি দাবিতে  তপ্ত চা বাগান

বারুইপুরে তরুণীকে গণধর্ষণ করে খুন, গ্রেফতার প্রেমিক সহ ২

Online Investment’র ফাঁদে পা, Cyber Crime’র শিকার ধূপগুড়ির কয়েকশো জনতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00