Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকালের ব্যস্ত সময়ে চলন্ত ট্রেনের কাপলার খুলে বিপত্তি, আতঙ্ক

যাত্রী বোঝাই চলন্ত ট্রেনে বিপত্তি। আচমকা খুলে গেল ট্রেনের দুটি কামরার মধ্যে সংযোগরক্ষাকারী কাপলার। যার জেরে দুটি ভাগে বিছিন্ন হয়ে যায় ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রী বোঝাই চলন্ত লোকাল ট্রেনে বিপত্তি। আচমকা খুলে গেল ট্রেনের দুটি কামরার মধ্যে সংযোগরক্ষাকারী কাপলার। যার জেরে ট্রেনটি দুটি ভাগে বিছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৮ মিনিট নাগাদ হাওড়ার আবাদা স্টেশনে। হঠাৎ সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পরে ট্রেনের যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, বৃহস্পতিবার  ৩৮১০৪ হাওড়াগামী উলুবেড়িয়া  লোকাল ট্রেনটি সকাল ৮টা ৮মিনিট নাগাদ স্টেশন থেকে ছাড়ে। ট্রেনটি আবাদা স্টেশনে পৌঁছনোর পরই সাত এবং আট নম্বর কামরার মধ্যে সংযোগ রক্ষাকারী কাপলার খুলে যায়। এর ফলে ট্রেনটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায়। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই সময় ট্রেনটির গতি কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান যাত্রীরা।

অন্যদিকে এমন বিপত্তির খবর পৌঁছয় স্টেশন মাস্টারের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল কর্তৃপক্ষ। তাঁরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করেন। রেলের তরফে জানানো হয়েছে প্রত্যেক যাত্রীই সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি পরীক্ষা নীরিক্ষা করার জন্য ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। ঠিক কী কারণে লোকাল ট্রেনের কাপলার খুলে গেল তা খতিয়ে দেখছেন তাঁরা। এই ঘটইনা নিয়ে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ বলেন, “কীভাবে এই কাণ্ড ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

বিপত্তি! স্কুলের ছাদের চাঙর ভেঙে অল্পের জন্য রক্ষা শিক্ষকের, বন্ধ পরীক্ষা

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

ফের সল্টলেকে বেপরোয়া গতি! গুরুতর জখম ডেলিভারি বয়

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

পাঁশকুড়ায় ফুটপাথে উঠে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট হয়ে মৃত ৩, আহত আরও ৩

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00