Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি দাঙ্গাবাজ নয়, সার্টিফিকেট সূর্যকান্তের

এদিন বিজেপি নিয়ে এমন ‘প্রশংসা’ করায় স্থানীয় নেতা ও কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়তে হয় সূর্যকান্তকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি’কে বরাবর আক্রমণ করতেই দেখা যেত বাম নেতাদের। তবে সেই পদ্মশিবিরের প্রশংসায় পঞ্চমুখ হলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর মন্তব্য, বিজেপির সবাই দাঙ্গাবাজ নন। আর তারপরেই ক্ষোভ দেখা গিয়েছে নিচু স্তরের বামকর্মীদের মধ্যে। উল্লেখ্য, নন্দকুমার মডেলে নিচুতলার বাম ও বিজেপির মধ্যে হয়েছিল জোট। যার জেরে আলিমুদ্দিন সাসপেন্ড করেছিল ১০ বাম নেতাকে। তারপরেও অবশ্য একাধিক সমবায় নির্বাচনে নিচুতলায় দেখা গিয়েছিল, বাম-বিজেপি জোট। তৃণমূলের অভিযোগ ছিল, গোপন আঁতাত। তবে বাম ও রাম শিবির সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছিল, বিরোধীরা নিচুস্তরে একত্রে শাসক বিরোধী রব তুলছে। সম্প্রতি হুগলি জেলার দাদপুর থানার পাঁজিপুকুরের হারিট গ্রাম পঞ্চায়েতে দেখা গিয়েছিল বাম-রাম যৌথ মিছিল। কারও হাতে ছিল দু’ই দলেরই পতাকা। রব উঠেছিল ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’। তারপরে সূর্যের (SURYAKANTA MISHRA) মন্তব্যে ফের শুরু হল বিতর্ক।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, আরএসএস অতটা খারাপ নয়। বামেরা আক্রমণ শানিয়ে বলেছিল, ‘আরএসএসের দালাল মুখ্যমন্ত্রী’। তারপরে সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘বামপন্থী হিন্দুদের ভোটের জন্যই জয়ী হয়েছি’। তিনি এও বলেছিলেন, ‘সব বামপন্থী খারাপ নন’। তৃণমূল কটাক্ষ করে বলেছিল, ‘রাম-বাম জোট’।  তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বামেরা। এরপরেই সোমবার সূর্যকান্ত বলেন, ‘বিজেপির সবাই দাঙ্গাবাজ নন’। তৃণমূলের অভিযোগ, ‘বারবার প্রকাশ্যে আসছে ‘পদ্ম- কাস্তে গোপন আঁতাত’।

এদিন বিজেপি নিয়ে এমন ‘প্রশংসা’ করায় স্থানীয় নেতা ও কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়তে হয় সূর্যকান্তকে। এরপরে পরিস্থিতি সামাল দিতে বাম নেতা বলেন, ‘তৃণমূলের সবাই চোর নন’। বলেন, কিছু ভালো লোকও আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সূর্যকান্ত এমন বেফাঁস মন্তব্য করায় বেকায়দায় পড়েছে আলিমুদ্দিন। নেতার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন নন্দকুমারে সাসপেন্ড হওয়া বাম নেতারাও। 

হঠাৎই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র

সূর্যকান্ত চোখ রাঙাচ্ছেন আর গণশক্তি গেরুয়া বিজ্ঞাপণ ছাপছে

তৃণমূলের সবাইকে চোর বলবেন না, সেলিম-সুজনের অস্বস্তি বাড়ালেন সূর্য

পুরনো মামলায় আদালতে হাজিরা বিমান-সূর্যদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00