Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪ ঘন্টা পেরিয়েও উদ্ধার হল না সূর্যকান্ত মিশ্রর ফেসবুক অ্যাকাউন্ট

সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্রর হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হল না। রবিবার রাতে বর্ষীয়ান এই বাম রাজনীতিবিদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়। হ্যাকাররা অ্যাকাউন্টের ইউএরআল বদলে দেয়। এমনকী সূর্যকান্ত মিশ্রর ছবির বদলে প্রোফাইল ছবিতে দেওয়া হয় দক্ষিণী এক নায়কের ছবি। বদলে দেওয়া হয় কভার ফটোও।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য সিপিআইএম-এর তরফে ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘CPI(M) পলিটব্যুরো সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্রর ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছে। https://www.facebook.com/surjyakmishra এই ইউআরএলটি পরিবর্তন করে https://www.facebook.com/Surjyaoffcie করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে। খুব শীঘ্র এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে বিচলিত না হয়ে ধৈর্য্য ধরতে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।’

সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পর কর্মী সমর্থকদের মধ্যে শোরগোল পড়ে যায়। বর্ষীয়ান নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড অ্যাকাউন্ট কারা হ্যাক করল তা জানতে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে দলের তরফে। প্রসঙ্গত বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যায় সিপিএমের রাজ্য স্তরের নেতাদের। বাম ছাত্র ও যুব নেতা কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন রাজনৈতিক বিষয় নিয়ে। নিয়োগ দুর্নীতি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু বার সরব হয়েছেন সিপিএম নেতারা।

 সাইবার প্রতারণার শিকার রুক্মিণী, হ্যাক ফেসবুক অ্যাকাউন্ট

UPI প্রতারণায় উধাও ১ লক্ষ টাকা

হঠাৎই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র

‘ইভিএম হ্যাক করার পরিকল্পনা হচ্ছে’, সতর্ক মমতা

বিজেপি দাঙ্গাবাজ নয়, সার্টিফিকেট সূর্যকান্তের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00