Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তা সারাইয়ের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারী বৃষ্টিপাতের জেরে রাস্তাঘাটের বেহাল অবস্থা। আর তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। এই পরিস্থিতিতে এবার রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামল খুদে পড়ুয়ারা। তাঁরা দাবি করেছে রাস্তা মেরামত না হলে স্কুলে যেতে পারছে না। এমনই ঘটনা ঘটেছে কুলতলি ব্লকের মেরিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

লাগাতার বৃষ্টির কারণে জামতলা ক্যানিং রোডের বালিরচর থেকে হেরোভাঙ্গা পর্যন্ত প্রায় তিন কিমি বেহাল অবস্থা। এরফলে যাতায়াত করতে বেশ অসুবিধা হচ্ছে ঠিক তেমনি এই রাস্তার জেরে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। আর তাই স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা। সেইজন্য বাধ্য হয়ে এবার তাঁরা পথে নামে।

স্থানীয়রা অভিযোগ করেছে, বিগত দুবছর ধরে রাস্তার বেহাল অবস্থা। তাই বৃষ্টি হলে তাতে জল জমে যায় । এরফলে যাতায়াত করা দুর্বিষহ হয়ে ওঠে। সেইজন্য এবার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান শুরু করে  মেরিগঞ্জ ১ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এক পড়ুয়া জানিয়েছেন, ‘বৃষ্টি পড়লেই রাস্তায় জল জমে যায়। সেইজন্য আমরা স্কুলে আসতে পারি না । তাই দ্রুত যেন রাস্তা মেরামত করা হয়।‘  এই ঘটনার পর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা নস্কর দ্রুত রাস্তা মেরামতি করা হবে বলে  আশ্বাস দিয়েছেন  ।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00