কৃষ্ণনগরে প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে শুট আউট

Share:

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: কৃষ্ণনগরে প্রকাশ্য দিবালোকে শুট আউট।দিনে দুপুরে মা ভাইয়ের সামনে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে খুন । দুষ্কৃতীদের বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়াতে(Kacharapara)। ওই ছাত্রীর মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দুষ্কৃতীরা একাধিক জন ছিল বলে পুলিশ মনে করছে।জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং(Naka Checking) শুরু হয়। দুষ্কৃতী ধরতে তৎপর হয় পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কেন ওই ছাত্রীকে খুন করা হলো তার কারণ খুঁজছে পুলিশ।কৃষ্ণনগরে মানিকপাড়া(Manickpara) এলাকার ঘটনা।নিহত ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক(Ishita Mallick)।

এক যুবক এসে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি ছুঁড়ে খুন করে। বাড়ির দোতলায় উঠে ওই ছাত্রীকে খুন করে যুবক।ওই ছাত্রীর সঙ্গে যুবকের পরিচয় ছিল। প্রেম – প্রণয় ঘটিত কারণে এই খুন কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।বাড়িতে দোতলায় উঠে ওই যুবক মা এবং ভাইয়ের সামনে ছাত্রীকে গুলি করে।কাঁচরাপাড়ার যে যুবক গুলি ছুঁড়ে খুন করেছে তার নাম দেশরাজ সিং।সূত্র মারফত অনুযায়ী জানা যায়, মেয়েটি কাঁচরাপাড়া এলাকায় দীর্ঘদিন আগে পড়াশোনা করতেন এবং তারপর পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে আসে।  আজ দুপুর বেলা এলাকা সূত্রে জানা যায়, কাঁচরাপাড়ার এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালায়। গোটা ঘটনার তদন্ত নেমেছে কোতোয়ালি থানার পুলিশ।

মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷ মৃত ছাত্রীর সঙ্গে যুবকের পূর্ব পরিচয় বা সম্পর্ক ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ৷ আততায়ী যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ৷ শুরু হয়েছে নাকা তল্লাশিও ৷কৃষ্ণনগরে যুবতীর গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিং যুবতীর বন্ধু তার কাঁচরাপাড়ার আপা ধানকল এর বাড়িতে যায় বিজপুর থানার(Bijpur P.S.) পুলিশ। দেখা যায় যুবকের বাড়িটি তালা মারা অবস্থায় রয়েছে বাড়িতে কেউ নেই। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে তদন্ত করে। পাড়া-প্রতিবেশীর মুখে জানা যায় সেই যুবক ও তার পরিবার কাঁচরাপাড়া ভাড়া থাকতেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]