নিজস্ব প্রতিনিধি: নভেম্বর মাস পড়ে গেলেও গরম কমেনি এতটুকু। উৎসবের মরশুমেও ভ্যাপসা গরমের চোটে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে(North Bengal Weather) মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হলেও দক্ষিণে বিরাজ করছে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যান্য বছরে যেখানে এই সময় সন্ধ্যার দিকে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে, চলতি বছর তেমন কিছুই এখনও পর্যন্ত ঘটেনি। তবে দুঃখের কোনও কারণ নেই। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) পূর্বাভাসে শীত নিয়ে বঙ্গবাসীর(West Bengal Weather Update) জন্য রয়েছে দারুণ সুখবর।
আরও পড়ুনঃ হরিয়ানার বিধানসভা ভোট নিয়ে আদালতে যাওয়ার হুমকি কংগ্রেসের
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল ও মেঘমুক্ত। আগামীকাল অর্থাৎ রবিবার ভাইফোঁটার দিনেও আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। তবে কয়েকদিন পর থেকে বাতাসে শুষ্কতার পরিমাণ আরও বাড়বে এবং জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি খুব শীঘ্রই কেটে যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীকে সটান গুলি করলেন প্রাক্তন সেনা
আগামী বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর ঠিক পরেই উত্তরবঙ্গে পুরোপুরি প্রবেশ করবে শীত। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন ঘটবে বলে মনে করা হচ্ছে। দিনের বেলায় রৌদ্রজ্জ্বল পরিস্থিতি থাকলেও বাতাসে শুষ্কতার পরিমাণ ক্রমশ বাড়ছে। সারাদিন জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হলেও ভোরের দিকে মৃদু ঠাণ্ডার রেশ রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা বজায় থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।