হু হু করে নামছে তাপমাত্রার পারদ, সপ্তাহান্তেই কি জাঁকিয়ে শীত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে এবার আপন ছন্দে ফিরছে আবহাওয়া। তবে এখনও অনেকটাই উধাও কনকনে শীতের দাপট। বৃষ্টি না হলেও এখনও পর্যন্ত ঠাণ্ডার প্রভাব অনুভব করতে পারছে না  শহরবাসী। এই আবহে এবার জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, সপ্তাহান্তেই কনকন শীত অনুভব করতে পারে শহরবাসী। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা-সহ জেলায় জেলায় পারদ আরও নামবে। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে। শনি ও রবিবারের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত অনুভূত হবে। আপাতত বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতেই আসছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার প্রভাবে শীতে ঠিক কতটা পড়বে সেই বিষয়ে এখনও জানাননি আবহাওয়াবিদরা। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

অন্যদিকে, উত্তরে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। মঙ্গলবারে দার্জিলিং ও কালিম্পং-এর সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদহ জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের সাত জেলায়। মূলত মাঝারি কুয়াশার থাকবে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই খুব সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]