Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কবে, দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে। চলবে ১৮ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষের দিন। এদিন পরীক্ষা শেষের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানান, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ৩ মার্চ সোমবার ও শেষ হবে ১৮ মার্চ মঙ্গলবার। ইতিমধ্যে পরীক্ষার রুটিন তৈরি হয়ে গিয়েছে। সেই রুটিন সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৯০ হাজার ২২১-এর সামা্ন্য বেশি। পরীক্ষা হয়েছে মোট ৬৭৯১টি স্কুলে। এবারে ২৩টি জেলাতেই ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সদ্য মা হয়েছেন এমন ছয় জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন। পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে না পারে, সেজন্য বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করেছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই পদক্ষেপের পরও বেশ কয়েকজনকে ধরা হয়েছে। যারাই এই প্রশ্ন ফাঁস করতে গিয়ে ধরা পড়েছে, তাদের বিষয়ে সংবেদনশীলভাবে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দোষীদের চিহ্নিত করতে গিয়ে যেন কোনও হিউম্যান এরর না থাকে, সেই বিষয়টি নজর দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার চার জন পরীক্ষার্থী দুর্ঘটনার কারণে মারা গিয়েছেন। চার জনের মধ্য়ে দুজন হলেন মুর্শিদাবাদের, একজন পূর্ব বর্ধমান ও আরেকজন আলিপুরদুয়ারের পরীক্ষার্থী। 

 

 

 

মুখ্যমন্ত্রী’র নাম করে অসত্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,দাবি ব্রাত্য বসুর

আটকে জয়েন্টের ফল, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার বার্তা ব্রাত্যর

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

‘আমি হতবাক, মর্মাহত’, কসবাকাণ্ডে বিবৃতি ব্রাত্যের

জট কাটিয়ে চালু কলেজে ভর্তির পোর্টাল, বুধ থেকেই করা যাবে আবেদন

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে রাজি সরকার, কী নিয়ে আলোচনা?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00