জট কাটিয়ে চালু কলেজে ভর্তির পোর্টাল, বুধ থেকেই করা যাবে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে জট কাটিয়ে চালু কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। সাংবাদিক সম্মেলনে পোর্টাল চালুর কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সকাল ১০টা থেকে পড়ুয়ারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষামন্ত্রী এদিন জানান,  অনলাইনে স্বচ্ছতার সঙ্গে এই ভর্তি প্রক্রিয়া চলবে। প্রথম পর্যায়ে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত। একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেছেন, অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ। মেধা তালিকা অনুযায়ী মিলবে পছন্দের বিষয়। প্রতিটি প্রক্রিয়া এসএমএস ও ইমেইল এর মাধ্যমে জানা যাবে। শিক্ষামন্ত্রী বলেছেন, অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ। মেধা তালিকা অনুযায়ী মিলবে পছন্দের বিষয়। প্রতিটি প্রক্রিয়া এসএমএস ও ইমেইল এর মাধ্যমে জানা যাবে। হাজার হাজার পড়ুয়াদের চিন্তা দূর করে অবশেষে পোর্টাল খুলতে চলেছে। সেখানে নিজেদের ভর্তির আবেদন করতে পারবে  পড়ুয়ারা। তাঁদের একাধিক সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে প্রযুক্তি সহ একাধিক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে।

তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে জানালেন, স্নাতকস্তরে ভর্তির পোর্টাল চালু হচ্ছে। একসঙ্গে ২৫টি কলেজে আবেদন জমা করা যাবে। নিজের পছ্ন্দ মতো বিষয় বেছে নিতে পারবেন পড়ুয়ারা। তবে সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে।

পোর্টালে আবেদন করা সময় প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন। ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগ ইন করে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকবে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে সবকটি কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত করা হবে। তারপরে পোর্টালের মাধ্যমেই টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। এই সবটাই পড়ুয়াদের মেধার ওপর নির্ভর করে করা হবে।

মুখ্যমন্ত্রী’র নাম করে অসত্য বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ,দাবি ব্রাত্য বসুর

আটকে জয়েন্টের ফল, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার বার্তা ব্রাত্যর

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

‘আমি হতবাক, মর্মাহত’, কসবাকাণ্ডে বিবৃতি ব্রাত্যের

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে রাজি সরকার, কী নিয়ে আলোচনা?

আন্দোলনের ২০ দিন, চাকরিহারা শিক্ষককে থানায় তলব

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]